India vs Bangladesh: বিরাট-রোহিতদের থেকে শিখছেন দায়বদ্ধতার পাঠ, কানপুরের পিচ নিয়ে কী বললেন আকাশ দীপ?

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেই আকাশ দীপের সামনে খুলে গিয়েছে জাতীয় দলের দরজা। ইং‌ল্যান্ড সিরিজের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার বোলার আকাশ দীপ। ভারতীয় দলের তারকা বোলার বুধবার কানপুরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভারতীয় দলের সাজঘরে রোহিত-বিরাটদের থেকে কী শিখছেন? এই প্রশ্নের উত্তরে আকাশ দীপ বলেন, আমি বিরাট ভাই এবং রোহিত ভাইয়ার কাছ থেকে দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রম সম্পর্কে শিখছি। রোহিত ভাইয়ার অধীনে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি আমাকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেন।'

Akash Deep

একইসঙ্গে আকাশ দীপ বলেন, রোহিত এবং বিরাট বর্তমা‌নে ক্রিকেটের কিংবদন্তি। তবুও, তাঁরা যে দায়বদ্ধতা দেখায় এবং তাঁরা প্রতিদিন যে কঠোর পরিশ্রম করেন তা দেখে আমরা সেখার চেষ্টা করছি, আমরা সবে মাত্র আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছি। তাই তাঁদের থেকে পরিশ্রম এবং দায়বদ্ধতার পাঠ নি।'

কানপুরের পিচ সম্পর্কে আকাশ দীপ জানিয়েছেন, "আমি মনে করি এটি একটি সাধারণ পিচ। খুব সহায়ক হবে না। দিনের শেষে, আপনাকে সঠিক জায়গায় বল করতে হবে। মঙ্গলবার কানপুরে পৌঁছে বুধবার পুরো দমেই অনুশীলন করে ভারতীয় দল।

বিগচ কয়েক বছরে ভারতীয় পেস অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। সেই বিভাগে সুযোগ পেয়ে আকাশ দীপ বলছেন, প্রথমত প্রতিটি ক্রিকেটারের কাছে স্বপ্ন থাকে দেশের হয়ে খেলা। সেটা পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত। একইসঙ্গে একটাও বলতে চাই এটা আমনার কাছে বড় দায়িত্ব। কারণ কোন জায়গায় খেলার সুযোগ পেয়েছি সেটাও মাথায় রেখে পারফরম্যান্স করতে হয়। বোর্ডের ঘরোয়া ক্রিকেটের কাঠামো এমনভাবে তৈরি যে এখানে আসার আগে অনেক ম্যাচ খেলে আসতে হয়।'

বছরের শেষে বর্ডার-গাভাসকর ট্রফি। সেই ট্রফিতে কারা জায়গা করে নেবেন ভারতীয় দলে তা নিয়ে চলছে চর্চা। যদিও আশাক দীপ আগামীর কথা বেশি না ভেবে বর্তমানে ফোকাস করেছন। তাঁর কথায়, আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবি না, আমি বর্তমানে নিয়ে চিন্তাভাবনা করি। এই ম্যাচ নিয়েই আপাতত ভাবছি। আরও ভালো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য। দল কী চাইছে সেটা নিয়ে স্বচ্ছ ধারনা থাকা উতিৎ ক্রিকেটারদের।'

রাঁচিতে নিজের অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন আকাশ দীপ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নেন আকাশ দীপ। পর পর দুটো ডেলিভারিতে তিনি তুলে নেন জাকির হাসান ও মোমিনুল হককে। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+