সিরিজ হার : ভারতীয় ক্রিকেটকে কুরুচিকর আক্রমণ বাংলাদেশী মিডিয়ার

নয়াদিল্লি, ৩০ জুন : বাংলাদেশের মাঠে একদিনের ম্যাচে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ধোনিবাহিনী। খেলার মাঠে এমন ঘটনা বিরল নয়। বহু ছোট দলই বড় দলকে হারিয়ে বিশ্ব ক্রিকেটের আঙিনায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এর মধ্যে আশ্চর্যের কিছু নেই।

ক্রিকেট হোক বা রাজনীতি, ভারত-বাংলাদেশের সুসম্পর্কই থেকেছে সবসময়। সিরিজ জেতার পরও বাংলাদেশি খেলোয়াড়রা কখনও অখেলোয়াড়সুলভ আচরণ প্রকাশ করেননি প্রতিবেশী ভারতীয় খেলোয়াড়দের নিয়ে। তবে অখেলোয়াড়সুলভ আচরণ করতে দেখা গেল বাংলাদেশী সংবাদমাধ্যমকে।

সিরিজ হার : ভারতীয় ক্রিকেটকে কুরুচিকর আক্রমণ বাংলাদেশী মিডিয়ার


সিরিজ জেতার উত্তেজনায় বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যম এমন একটি ইলাস্ট্রেশন প্রকাশিত করেছে যা ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের পক্ষেও যথেষ্ট অবমাননাকর। ইলাস্ট্রেশনটিতে দেখা যাচ্ছে, ভারতীয় একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রণ অশ্বিনের মাথার অর্ধেক কামানো।

ঘটনা হল, একদিনের সিরিজে বাংলাদেশী তরুণ পেসার মুস্তাফিজুর রহমান একাই ১৩ উইকেট নেন। বস্তুত, তাঁর 'অফ কাটার' ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়।

ইলাস্ট্রেশনে সেই মুস্তাফিজুরকেই দেখা যাচ্ছে ক্ষুর হাতে রয়েছেন। নিচে ভারতীয় ক্রিকেটাররা দাঁড়িয়ে অর্ধেক মাথা মুণ্ডন করে। ভারতীয় ক্রিকেটারদের হাতে লেখা ব্যানার "আমরাও ব্যবহার করেছি আপনিও করুন"।

<center><iframe width="100%" height="450" src="https://www.youtube.com/embed/V6QG9EE-TEo" frameborder="0" allowfullscreen></iframe></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+