দুই ওপেনারের অর্ধশতরান কানপুর টেস্টে ভারতের বিরুদ্ধে শক্ত ভিতে দাঁড় করাল নিউজিল্যান্ডকে

কানপুর টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচের রাশ শক্ত হাতে ধরল বিশ্বের ১ নম্বর টেস্ট দল তথা টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। প্রথম দিনের শেষে চাপ কাটিয়ে ভারতকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা। কিন্তু আজ লাঞ্চের পরই ৩৪৫ রানে শেষ হয়ে যায় ভারত। টিম সাউদি পাঁচ উইকেট দখল করায় ভারত শেষ ৬টি উইকেট হারায় ৮৭ রানে। তারপর প্রায় দুটো সেশন ধরে ব্যাট করে গেলেন নিউজিল্যান্ডের ওপেনাররা।

কানপুর টেস্টে ভারতের বিরুদ্ধে অপ্রতিরোধ্য কিউয়ি ওপেনাররা

গ্রিন পার্ক স্টেডিয়ামে ঘূর্ণি উইকেটে টস হারা নিউজিল্যান্ডের ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে বলে অনেকেই মনে করছিলেন। কিন্তু ভারত এদিন যে রানে আটকে গেল তার অনেক বেশি রান তোলা যে যেত এবং দ্বিতীয় দিনেও পিচে কোনও জুজু ছিল না তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নিউজিল্যান্ডের ওপেনাররা। দ্বিতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসে ৩৪৫ রানের জবাবে ৫৭ ওভার খেলে নিউজিল্যান্ড তুলেছে বিনা উইকেটে ১২৯ রান।

কানপুর টেস্টে ভারতের বিরুদ্ধে অপ্রতিরোধ্য কিউয়ি ওপেনাররা

বলের লাইন ও লেংথের সঠিক যাচাই করে, বলের দিকে নজর রেখে সতর্কতার সঙ্গে যেভাবে দুই ওপেনার এদিন খেললেন তা বাকি ব্যাটারদেরও উৎসাহিত করবে, বাড়াবে আত্মবিশ্বাস। কমফোর্ট জোনের বাইরে গিয়ে রান তোলার প্রলোভনে পা দেননি টম লাথাম ও উইল ইয়ং। এমনকী স্যুইপ শট মারতে গিয়ে যাতে লেগ বিফোর হতে না হয় সেটা নিশ্চিত করেই এদিন ব্যাটিং চালিয়ে গেলেন দুই কিউয়ি ওপেনার। দিনের শেষে লাথাম ১৬৫ বলে ৫০ রানে অপরাজিত রয়েছেন। উইল ইয়ং অপরাজিত রয়েছেন ১৮০ বলে ৭৫ রান করে। বেশ কিছু দৃষ্টিনন্দন ড্রাইভ শট দেখা গিয়েছে ইয়ংয়ের ব্যাট থেকে। স্যুইপের সঙ্গে লেগ ফ্লিক মেরে স্পিনারদের সামলেছেন লাথাম।

কানপুর টেস্টে ভারতের বিরুদ্ধে অপ্রতিরোধ্য কিউয়ি ওপেনাররা

ভারত এদিন সাত ওভারের শেষেই স্পিন আক্রমণ শুরু করেছিল। যদিও হতাশ করেছেন ভারতীয় বোলাররা। লাথাম তিনবার রিভিউয়ের দৌলতে রক্ষা পেয়েছেন। দুটো লেগ বিফোর। অপরটি দিনের শেষ লগ্নে। তিন ওভার বাকি থাকলেও আলোর অভাবে নির্ধারিত সময়ের আগে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। ৫৬তম ওভারের পঞ্চম বলে লাথামকে অশ্বিনের বলে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার। যদিও রিভিউ নিলে দেখা যায় বল তাঁর ব্যাটে লাগেনি। চা বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২৬ ওভারে বিনা উইকেটে ৭৮ রান। ৩৮.৩ ওভারে ১০০ রান পূর্ণ হয় কিউয়িদের।

ইয়ং ৮টি চারের সাহায্যে ৮৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। লাথাম হাফ সেঞ্চুরি পূর্ণ করতে নেন ১৫৭ বল, মেরেছেন চারটি চার। ইয়ং মেরেছেন ১২টি বাউন্ডারি। কেরিয়ারের চতুর্থ টেস্টেই তিনি আর আট রান করলে কেরিয়ারের সেরা রানে পৌঁছাবেন। প্রথম শতরানটিও পেতে পারেন কানপুরে। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট অভিষেক। গত জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে করেন ৮২। প্রথম ভারত সফরে এদিন যে আত্মবিশ্বাসের সঙ্গে ভারতীয় স্পিনারদের সামলালেন তা যথেষ্ট প্রশংসনীয়।

ইশান্ত শর্মা তিনটি মেডেন-সহ ৬ ওভারে ১০ রান দেন। উমেশ যাদব তিনটি মেডেন- সহ ১০ ওভারে দেন ২৬। রবিচন্দ্রন অশ্বিনের ১৭ ওভারের মধ্যে মেডেন পাঁচটি, তিনি ৩৮ রান দিয়েছেন। রবীন্দ্র জাদেজা ৪টি মেডেন-সহ ১৪ ওভারে দেন ২৮। অক্ষর প্যাটেল ১০ ওভারে একটি মেডেন-সহ ২৬ রান দেন। তবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ৫৭ ওভারেও কোনও উইকেট না হারানো নিশ্চিতভাবেই মনোবল বাড়াচ্ছে কিউয়িদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+