একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা, কোহলির ভারত কত নম্বরে জেনে নিন
রবিবার অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া, তারপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
রবিবার অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে টিম পেইনের দল জয় পেয়েছে ১৮৫ রানে। ফলে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে তারা। সেই সঙ্গে ইংল্য়ান্ডের মাটি থেকে এবার অ্যাসেজ ট্রফি নিয়ে দেশে ফিরতে চলেছে অজিরা। সিরিজে ২-১ এগিয়ে গিয়ে অ্যাসেজ ট্রফি ধরে রাখল স্মিথ-পেইনরা।

একনজরে ম্যাঞ্চেস্টার টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
১) ভারত- ২ ম্যাচে ২টি জিতে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে
২) নিউজিল্যান্ড- ২ ম্যাচ খেলে ১টিতে জয়, ১টিতে হার, সংগ্রহ ৬০ পয়েন্ট
৩) শ্রীলঙ্কা-২ ম্যাচ খেলে ১টিতে জয়, ১টিতে হার, সংগ্রহ ৬০ পয়েন্ট
৪) অস্ট্রেলিয়া- ৪ ম্যাচ খেলে ২টিতে জয়, ১টি হার, ১টি ড্র। সংগ্রহ ৫৬ পয়েন্ট
৫) ইংল্যান্ড- ৪ ম্যাচ খেলে ১টি জয়, ১টি ড্র সংগ্রহ ৩২ পয়েন্ট
৬) ওয়েস্ট ইন্ডিজ- ২ ম্যাচ খেলে ২টিতেই হার, সংগ্রহ ০ পয়েন্ট












Click it and Unblock the Notifications