আইপিএলে পাঞ্জাব বনাম হায়দরাবাদ, শেষ ৪ সাক্ষাতে পাল্লা ভারী কোন দলের

আইপিএলে পাঞ্জাব বনাম হায়দরাবাদ, শেষ ৪ সাক্ষাতে পাল্লা ভারী কোন দলের

আইপিএলে যতবারই কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, ততবারই ইতিহাস রচনা হয়েছে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে ক্রিকেট। এবার আইপিএল ২০২০-তে মুখোমুখি হতে চলেছে দুই দল। তার আগে পাঞ্জাব ও হায়দরাবাদের মধ্যে শেষ চার সাক্ষাতে কার পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

২০১৯ সালের আইপিএলের প্রথম সাক্ষাৎ

২০১৯ সালের আইপিএলের প্রথম সাক্ষাৎ

ঘরের মাঠ মোহালিতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছিল হায়দরাবাদ। ৬২ বলে ৭০ রান করেছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জবাবে এক বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ৫৩ বলে ৭১ রান করেছিলেন কেএল রাহুল।

২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছিল হায়দরাবাদ। ৫৬ বলে ৮১ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। জবাবে ১৬৭ রানে শেষ হয়ে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস। ৫৬ বলে ৭৯ রান করেছিলেন কেএল রাহুল। হায়দরাবাদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছিলেন রশিদ খান ও খলিল আহমেদ।

২০১৮ সালের আইপিএলের প্রথম সাক্ষাৎ

২০১৮ সালের আইপিএলের প্রথম সাক্ষাৎ

মোহালিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। জবাবে ১৭৮ রানে আটকে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৪২ বলে ৫৭ রান করেছিলেন মনীশ পান্ডে।

২০১৮ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০১৮ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

ঘরের মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৫১ বলে ৫৪ রান করেছিলেন মনীশ পান্ডে। ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের অঙ্কিত রাজপুত। জবাবে ১১৯ রানে অল আউট হয়ে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+