আইপিএলে ব্যাঙ্গালোর ও হায়দরাবাদের মধ্যে শেষ ৫ সাক্ষাতের ফলে এগিয়ে কোন দল?

আইপিএলে ব্যাঙ্গালোর ও হায়দরাবাদের মধ্যে শেষ ৫ সাক্ষাতের ফলে এগিয়ে কোন দল?

আইপিএলে যতবারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুথোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, ইতিহাস রচনা হয়েছে। সে লড়াই যদি হয় প্লে-অফের, তার গুরুত্ব বেড়ে দ্বিগুন হয়ে যায়। শুক্রবার তেমনই এক মোকাবিলায় মুথোমুখি হতে চলেছে দুই দল। আইপিএল ২০২০-এর এলিমিনেটরে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি ও হায়দরাবাদ। তার আগে দুই দলের শেষ পাঁচ সাক্ষাতকারের ফল জেনে নেওয়া যাক।

২০২০ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০২০ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

৩১ অক্টোবর আইপিএল ২০২০-এর দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান করেছিল আরসিবি। ৩৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল হায়দরাবাদ।

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাৎ

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাৎ

গত ২১ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ১৫৩ রানে অল আউট হয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

২০১৯ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

২০১৯ আইপিএলের দ্বিতীয় সাক্ষাৎ

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল আরসিবি। ৭৫ রান করেছিলেন শিমরোন হেটমায়ার।

২০১৯ আইপিএলের প্রথম সাক্ষাৎ

২০১৯ আইপিএলের প্রথম সাক্ষাৎ

২০১৯ আইপিএলের প্রথম সাক্ষাতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। শতরান করেছিলেন জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার। ১১৩ রানে অল আউট হয়ে গিয়েছিল আরসিবি।

আইপিএল ২০১৮-এর দ্বিতীয় সাক্ষাৎ

আইপিএল ২০১৮-এর দ্বিতীয় সাক্ষাৎ

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৪ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+