ধোনি ছাড়াও এদিন এই মহারথী খেললেন কেরিয়ারের তিনশো তম ম্যাচ

ধোনি যেমন একদিনের ম্যাচে তিনশোতম ম্যাচ খেললেন, তেমনই শ্রীলঙ্কার অস্থায়ী অধিনায়ক লাসিথ মালিঙ্গাও সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেললেন এদিন।

চতুর্থ একদিনের ম্যাচেও ভারতের সামনে খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা। এদিন ভারতের ৩৭৫/৫ রানের বিশাল টার্গেটের সামনে মাত্র ২০৭ রানে অল আউট হয়ে গেল লঙ্কা ব্রিগেড। সবমিলিয়ে ম্যাচ হারল ১৬৮ রানে।

ধোনি ছাড়াও এদিন এই মহারথী খেললেন কেরিয়ারের তিনশো তম ম্যাচ

এদিন মহেন্দ্র সিং ধোনি একদিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেললেন। ব্যাট হাতে যেমন অনবদ্য খেললেন, তেমনই উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনটি ক্যাচ নিয়েও অবদান রাখলেন। এদিন ধোনি ৪৯ রানে অপরাজিত থাকেন।

ধোনি যেমন একদিনের ম্যাচে তিনশোতম ম্যাচ খেললেন, তেমনই শ্রীলঙ্কার অস্থায়ী অধিনায়ক লাসিথ মালিঙ্গাও সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেললেন এদিন।

এদিন এই মহারথী খেললেন কেরিয়ারের তিনশো তম ম্যাচ

এর পাশাপাশি মালিঙ্গা এদিন বিরাট কোহলির একটিমাত্র উইকেট নিয়ে একদিনের ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন। এদিন কোহলি ১৩১ রানে মালিঙ্গার বলে ডিপ কভারে ক্যাচ দিয়ে আউট হন। সঙ্গে সঙ্গে মালিঙ্গা ৩০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন।

শ্রীলঙ্কার হয়ে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় মালিঙ্গার। ৩০টি টেস্ট, ৬৭টি টি২০ ও ২০৩টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ১০১টি উইকেট, একদিনের ম্যাচে ৩০০টি উইকেট ও টি২০তে ৮৯টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হয়ে। এছাড়া বিভিন্ন টি২০ ম্যাচ মিলিয়ে মোট ২৩৯টি ম্যাচে ৩২২টি উইকেট নিয়েছেন এই শ্রীলঙ্কান ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+