কাকে বিশ্বকাপের ফেভারিট বাছলেন ব্রায়ান লারা, জানতে পড়ুন
২০১৯-র বিশ্বকাপে ঘরের মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইংল্যান্ড। হিসেব ছকে এবং পরিকল্পনা মাফিক খেলতে পারলে অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বলে মনে করেন
২০১৯-র বিশ্বকাপে ঘরের মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইংল্যান্ড। হিসেব ছকে এবং পরিকল্পনা মাফিক খেলতে পারলে অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বলে মনে করেন কিংবদন্তী বাঁ-হাতি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা।
গত দোসরা মে-তে পঞ্চাশ পূর্ণ করা লারার ঝুলিতে টেস্টের এক ইনিংসে ৪০০ এবং ফার্স্ট-ক্লাস কেরিয়ারে ৫০১ রান করার বিশ্ব রেকর্ড থাকলেও, তাঁর ১৭ বছরের বর্ণময় কেরিয়ার বিশ্বকাপের অভাবে কিছুটা অপূর্ণই বলা চলে। বিশ্বকাপ না জেতার আক্ষেপ যে তাঁর আছে, তা স্বীকারও করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তী। একই ভাবে ১৯৭৫ থেকে এখনও বিশ্বকাপহীন ইংল্যান্ড এবারের ঘরের মাঠে মরিয়া চেষ্টা চালাবে বলেই মনে করেন লারা।

কেন ইংল্যান্ড
ব্রায়ান লারার মতে, ইয়ন মর্গ্যান নেতৃত্বাধীন এবারের ইংল্যান্ড দল যথেষ্ট ব্যালেন্সড। গত তিন বছর ধরে ব্রিটিশ দলের ধারাবাহিক ভাবে ভালো প্রদর্শন তাদের এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তকমা পরিয়েছে। তাই এবার টেমস নদীর পারের দল নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর বলে মনে করেন ব্রায়ান লারা।

অস্ট্রেলিয়া
চার মাস আগেও রীতিমতো ধুকতে থাকা অজিরা ঠিক বিশ্বকাপের আগেই ঘুরে দাঁড়িয়েছে। কাপ শুরুর মুখে বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দলে অন্তর্ভূক্তি, ক্যাঙ্গারুদের দেশের শক্তি বাড়িয়েছে বলেই দাবি ব্রায়ান লারা। ১৯৯৯, ২০০৩-র মতো শক্তিশালী না হলেও, দলে তালমিল থাকলে এবারও অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততেই পারে বলে বক্তব্য কিংবদন্তী বাঁ-হাতির।

ভারত
বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দলকে বিশ্বকাপের অন্যতম ব্যালেন্সড দল বলে আখ্যা দিয়েছেন ব্রায়ান লারা। দলের কি-প্লেয়াররা সেরাটা দিলে নীল বাহিনীর হাতে কাপ উঠলে তিনি অবাক হবেন না বলেই জানিয়েছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।

ওয়েস্ট ইন্ডিজ
গত দুটি বিশ্বকাপের তুলনায় এবারের ওয়েস্ট ইন্ডিয়ান দল অনেক পরিণত বলে দাবি ব্রায়ান লারা। তাঁর কথায়, আবার ক্যারিবিয়ান দলে এমন কিছু খেলোয়াড় আছেন, যাঁরা যে কোনো সময় খেলার ফল ওলোট-পালোট করে দিতে পারে। সবকিছু ঠিক-ঠাক থাকলে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত তাঁদ দেশ পৌঁছতা পারে বলে দাবি ব্রায়ান লারার।












Click it and Unblock the Notifications