করোনার আবহে শ্রীলঙ্কায় কবে শুরু টি-টোয়েন্টি লিগ, জেনে নিন

করোনার আবহে শ্রীলঙ্কায় কবে শুরু টি-টোয়েন্টি লিগ, জেনে নিন

আইপিএল আয়োজন করার সুযোগ না পেয়ে করোনা ভাইরাসের আবহে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ চালু করতে চলেছে শ্রীলঙ্কা। আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। পাঁচ দলের এই প্রতিযোগিতায় ২৩টি ম্যাচ খেলা হবে বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে।

করোনার আবহে শ্রীলঙ্কায় কবে শুরু টি-টোয়েন্টি লিগ, জেনে নিন

করোনা ভাইরাসের প্রভাবে ভারতে আইপিএল অনিশ্চিত হয়ে পড়লে তাদের দেশে টুর্নামেন্ট নিয়ে যাওয়ার জন্য বিসিসিআই-কে প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। একই প্রস্তাব দিয়ে অবশেষে আসরে বাজিমাত করে সংযুক্ত আরব আমিরশাহী। অতীতে আইপিএল আয়োজন করার অভিজ্ঞতা থাকায় টুর্নামেন্ট সে দেশেই সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএলের আয়োজক হওয়ার প্রতিযোগিতায় হেরে গেলেও হাল ছেড়ে দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। উল্টে করোনা ভাইরাসের আবহে মহা ধুমধাম করে ঘরোয়া ক্রিকেট লিগ চালু করতে চলেছে তারা। ঠিক হয়েছে, কলোম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা শহরের নামানুসারে টুর্নামেন্টের পাঁচ দলের নামকরণ করা হবে। ৭০ জন আন্তর্জাতিক ক্রিকেটার ও ১০ জন কোচ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, এক একটি ফ্রাঞ্চাইজি দলে সর্বোচ্চ ৬ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবেন। প্রথম একাদশে খেলতে পারবেন চার জন বিদেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+