বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফোকাসে কারা? কলকাতায় এসে জানালেন ক্লুজনার

অপেক্ষা মাত্র কয়েকদিনের। আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। বিগত কয়েক বছরে এই দুই দল যখনই টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে তখনই ফোকাসে উঠে এসেছে দুই জনের নাম বিরাট কোহলি-স্টিভ স্মিথ। ব্যাতিক্রম নয় বিশ্ব টেস্ট ফাইনালও।

সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই বিরাট-স্মিথের ডুয়েল দেখতে মুখিয়ে আছেন ল্যান্স ক্লুজনার। নতুন মরসুমে ত্রিপুরা দলের কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারকে। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ক্লুজনার বলেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অত্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এই ম্যাচ হতে চলেছে বিরাট বনাম স্মিথের ডুয়েল। এই দুই ব্যাটসম্যানের দিকেই নজর রাখতে হবে।'

১

আইপিএলে দলে কোচিং স্টাফ হিসাবে কাজ করার পর এবার ত্রিপুরা ক্রিকেট দলের দায়িত্বে এলেন ক্লুজনার। পড়শি রাজ্যের পুরুষ ও মহিলা, উভয় রঞ্জি দল মিলিয়ে বিভিন্ন স্তরের মোট আটটি দলের দায়িত্বে থাকবেন। শনিবার কলকাতায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে জার্সি তুলে দেন ত্রিপুরা ক্রিকেট সংস্থার কর্তারা।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ক্লুজনার বলেন, 'বিগত কয়েক বছর ধরেই ত্রিপুরা খুব ভালো খেলছে। আশা করছি আগামী দিনেও ত্রিপুরা দলকে ভালো জায়গা পৌঁছে দিতে পারব।' বছরে মোট ১০০ দিন কোচিং করাবেন ক্লুজনার। বছরের বিভিন্ন ভাগে আসবেন তিনি।

২

রবিবার আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা ক্রিকেটের সামগ্রিক কোচের দায়িত্বভার গ্রহণ করবেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটির একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। গত বছর জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা কে ত্রিপুরা দলে অন্তর্ভুক্ত করে চমক দেখানোর পর, বিদেশি কোচ ল্যান্স ক্লুজনারকে রাজ্য ক্রিকেটের হেড অফ দ্য কোচের দায়িত্ব অর্পণ করলেন কর্তারা।

১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন ল্যান্স সেবার বিশ্বকাপ প্রোটিয়ারা চ্যাম্পিয়ন হতে না পারলেও টু্র্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই আক্রমণাত্মক ব্যাটিং অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে এবার দায়িত্ব দিয়ে ঘরোয়া ক্রিকেট ভালো খেলতে উদ্যোগী ত্রিপুরা।


ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গত বছরেই অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছে। সেই কমিটি রাজ্যের ক্রিকেটকে ঢেলে সাজাতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে ক্লুজনারকে নিয়োগ করা হল।
রাজ্য ক্রিকেট সংস্থার জন্য কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ঋদ্ধিদের কোচ হওয়ার জন্য ইতিমধ্যেই ত্রিপুরা ক্রিকেট সংস্থার কাছে আবেদন করেছিলেন রমেশ পাওয়ার, ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের প্রাক্তন কোচ ডেভ হোয়াটমোর। তবে দু'জনকে টপকে ত্রিপুরার দায়িত্ব নিলেন ১৯৯৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের সম্মান পাওয়া প্রোটিয়া এই ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+