মেসি-নেইমারদের সঙ্গে থাকবেন না! পিএসজি ছাড়ার বিষয়ে নীরবতা ভাঙলেন এমবাপে
কিলিয়ান এমবাপে নীরবতা ভাঙতেই জল্পনার অবসান। ফ্রান্সের তারকা স্ট্রাইকার যে আর প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি বা প্যারিস সাঁ জাঁ)-তে থাকতে চাইছেন না সেটা পরিষ্কার হয়ে গেল। একইসঙ্গে বিভিন্ন মহলে তাঁকে নিয়ে চলা নানাবিধ জল্পনাকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন এমবাপে। ফলে মেসি-নেইমার-এমবাপেকে আর মাত্র কয়েক মাস একই দলের হয়ে খেলতে দেখা যাবে।

বেশ কয়েক মাস ধরেই জানা যাচ্ছিল পিএসজিতে থাকতে চান না এমবাপে। এমনকী রিয়াল মাদ্রিদ এমবাপেকে নিতে যে আগ্রহ প্রকাশ করে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। ট্রান্সফার উইন্ডো বন্ধের আগে নতুন ক্লাবে সই করার বিষয়টি চূড়ান্ত হয়নি। এতদিন এ প্রসঙ্গে মুখ খোলেননি তারকা স্ট্রাইকার। এবার তিনি জানিয়ে দিলেন, জুলাই মাসেই তিনি পিএসজি কর্তাদের বলেছেন আর এই ক্লাবে থাকতে চান না। সূত্রের খবর, রিয়াল মাদ্রিদ এমবাপের জন্য ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এমবাপেকে ছাড়েনি পিএসজি। পিএসজি কর্তারা আশায় ছিলেন এমবাপে চুক্তি শেষের আগে ফের নতুন চুক্তিতে সই করে দেবেন। কিন্তু এবার এমবাপে নিজের ইচ্ছার কথা জানিয়ে দেওয়ায় সেই সম্ভাবনা আর নেই।

সামার উইন্ডো বন্ধ হওয়ার পর এমবাপে পিএসজি কর্তাদের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে দাবি করেছেন ক্লাবের লিগ ওয়ান ক্লাবের স্পোর্টিং ডিরের্টর লিওনার্দো। তবে এমবাপেকে পেতে রিয়াল মাদ্রিদ অনৈতিক পন্থা অবলম্বন করেছিল বলেও জানিয়েছেন তিনি। এমবাপে নিজে তাঁকে নিয়ে একটি বড় জল্পনাকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেকে বলছেন আমি নাকি পিএসজিতে থাকার প্রস্তাব ৬-৭ বার ফিরিয়ে দিয়েছি, লিওনার্দোর সঙ্গে কথা বলতে চাইনি, এ সব কথা একদম সঠিক নয়। আমি যখনই ঠিক করেছি এই ক্লাবে আর থাকব না তখন পর্যাপ্ত সময় হাতে রেখেই ক্লাবকর্তাদের সে কথা জানাই। এতে আমি ক্লাব ছা়ড়লে যাতে ভালো ট্রান্সফার ফি-র সদ্ব্যবহার করে ভালো মানের পরিবর্ত ফুটবলার সই করানো যায়। এই ক্লাব থেকে অনেক কিছু পেয়েছি। এখানে খুব ভালো সময়ই কাটিয়েছি গত চার বছরে, এখনও কাটাচ্ছি। ক্লাব যাতে সমস্যায় না পড়ে তাই আগেভাগেই সংশ্লিষ্ট সকলকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছি। তবে কোনও তিক্ত স্মৃতি নিয়ে তিনি যে ক্লাব ছাড়তে চান না তাও স্পষ্ট করেছেন এমবাপে।

পিএসজি এখনও আশাবাদী চলতি মরশুম শেষ করার আগে এমবাপে ক্লাব ছাড়বেন না। কারণ, পিএসজি এমবাপেকে ছাড়া ভাবতেই পারে না। ২০২১-২২ মরশুমে এমবাপে ইতিমধ্যেই তাঁকে নিয়ে নানা জল্পনার মধ্যেই ১১টি ম্যাচে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। তবে তিনি পিএসজি ছাড়ার কথা ঘোষণা করতেই তাঁকে পেতে ফের যে ক্লাব ফের কোমর বেঁধে নামতে চলেছে তার নাম রিয়াল মাদ্রিদই।












Click it and Unblock the Notifications