Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুম্বলের নিশানায় কোহলি-শাস্ত্রী! বিশ্বকাপে কোন ক্রিকেটারকে বাদ দেওয়া ছিল বিরাট ভুল?

অম্বাতি রায়ুডু (Ambati Rayudu) আইপিএল ফাইনাল খেলেই ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন। যদিও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার খেতাব জিততে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে অবদান রাখেন রায়ুডু।

রোহিত শর্মার মতো রায়ুডুও কেরিয়ারে ৬টি আইপিএল খেতাব জিতেছেন। মাঠে সব সময় তিনি ১০০ শতাংশ দিতে প্রস্তুত থাকেন বলে জানিয়েছেন ধোনি। দীপক চাহার বলেন, রায়ুডু এবার শুরু থেকেই সিএসকের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে নিশ্চিত ছিলেন।

অনিল কুম্বলে অম্বাতি রায়ুডু

সেই রায়ুডুকে নিয়েই এবার বিস্ফোরক অনিল কুম্বলে। জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে কুম্বলের নিশানায় যে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীই রয়েছেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। একটা সময় ভারতের একদিনের দলে চার নম্বরে ব্যাট করার উপযুক্ত হিসেবে রায়ুডুকেই ধরা হতো। যদিও তাঁকে নেওয়া হয়নি ২০১৯ সালের বিশ্বকাপের দলে।

সেই সময় এই বিষয়টি নিয়ে বিতর্ক কম হয়নি। ভারতের নির্বাচকমণ্ডলীর তৎকালীন প্রধান এমএসকে প্রসাদ বলেছিলেন. বিজয় শঙ্কর থ্রিডি (3D) প্লেয়ার। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছিলেন খোদ রায়ুডু। তিনি টুইটে লিখেছিলেন, বিশ্বকাপ দেখার জন্য থ্রিডি চশমা অর্ডার করেছি!

অম্বাতি রায়ুডু

রায়ুডু ২০১৩ থেকে ২০১৯ অবধি ৫৫টি একদিনের আন্তর্জাতিকে ৫০টি ইনিংসে ১৪ বার অপরাজিত থেকে ১৬৯৪ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১২৪। গড় ৪৭.০৫, স্ট্রাইক রেট ৭৯.০৪। তিনটি শতরান ও ১০টি অর্ধশতরান করেছেন। ২০১৮-১৯ মরশুমে ১৫টি ম্যাচে ১৪ ইনিংসে একটি শতরান-সহ ৪৬৪ রান করেন।

দুই বছর জাতীয় দলে ব্রাত্য থাকার পর কামব্যাক করেছিলেন। ২০১৮ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংস খেতাব জিতেছিল, রায়ুডু ৬০২ রান করেছিলেন। এরপর ওই বছরই সেপ্টেম্বরে তাঁকে ভারতীয় দলে নেওয়া হয়। ২০১৮ সালে রায়ুডু ৬টি ওডিআই ম্যাচে ১৭৫ রান করেন। ২টি অর্ধশতরান-সহ। তাঁকে চার নম্বরেই ব্যাট করানো হয়।

বিরাট রায়ুডু

জাতীয় দলে কামব্যাকের পর তিনি একটি শতরান ও চারটি অর্ধশতরান-সহ ৬৩৯ রান করেন। কিন্তু তারপরও বিশ্বকাপের দলে তাঁকে নেওয়া হয়নি। চার নম্বরে লোকেশ রাহুলকে খেলিয়ে অলরাউন্ডার হিসেবে খেলাতে নেওয়া হয়েছিল বিজয় শঙ্করকে।

অনিল কুম্বলে বলেছেন, ২০১৯ সালে রায়ুডুকে বিশ্বকাপে খেলানো উচিত ছিল। এ নিয়ে কোনও সংশয়ই নেই। তাঁকে না খেলানো বিরাট ভুল হয়েছিল। অনেকটা সময় তাঁকে যে জায়গাটির জন্য ভেবে তৈরি করা হলো, দল ঘোষণার পর তাঁকেই রাখা হলো না! নির্দ্বিধায় বলা যায়, এই সিদ্ধান্ত অবাক করার মতোই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+