১০ জুলাই আসছে দিন, নতুন কোচ কে জেনে নিন
চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভারতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ান কোচ অনিল কুম্বলে, তারপরই থেকে চলছে নতুন কোচের খোঁজ। ১০ জুলাই হবে নতুন কোচের জন্য ইন্টারভিউ।
অনিল কুম্বলের হাত থেকে ভারতীয় কোচের ব্যাটন কার হাত যাবে তা জানতে অপেক্ষা আর কয়েক দিনের। শনিবার সিএবিতে সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন আগামী ১০ জুলাই মুম্বইতে বসতে চলেছে কোচ পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের আসর।

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে কোচের পদ থেকে ইস্তফা দেন অনিল কুম্বলে। বিরাট কোহলির সঙ্গে গন্ডগোলের জেরে দ্বিতীয় দফায় আর দলের কোচ হতে রাজি হননি জাম্বো। এরপরই ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির পরামর্শে ফের কোচ পদ প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দেয় ভারতীয় বোর্ড। বিজ্ঞাপন বেরোনর পর প্রথম পর্বে রবি শাস্ত্রী আবেদন না জানালেও এবার আবেদন জানান। কুম্বলের আগে টিম ডিরেক্টর হিসেবে বেশ কিছুদিন সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছিলেন রবি শাস্ত্রী। ফলে এবারেও তাঁকেই একটু এগিয়ে রাখছে ওয়াকিবহাল মহল। রবি শাস্ত্রী ছাড়াও যাঁরা আবেদন জানিয়েছেন তাঁরা হলেন বীরেন্দ্র সেওয়াগ, টম মুডি, রিচার্ড পাইবাস, ডোডা গণেশ, লালচাঁদ রাজপুতর আবেদন জানিয়েছেন।
সৌরভ এই মুহূর্তে ইংল্যান্ড যাচ্ছেন। ৩ ও ৪ তারিখ এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠক রয়েছে। সেখান থেকে ফিরে আসার পর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি -র তিন সদস্য সৌরভ-সচিন-লক্ষ্মণ রা ১০ জুলা মুম্বইতে কোচ পদ প্রার্থীদের ইন্টারভিউ নেবেন। এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications