শ্রীলঙ্কার বিশ্বকাপ দল নিয়ে কী বললেল সাঙ্গাকারা, জানতে পড়ুন

পয়লা জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা দল।

পয়লা জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে শ্রীলঙ্কা দল। তার আগে দলের শৃঙ্খলা নিয়ে অধিনায়ক দিমুথ করুণারত্নেকে কড়া হওয়ার পরামর্শ দিলেন সেদেশের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁর কথায়, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের নিজের প্রতি বিশ্বাস ও পারফরম্যান্সে ধারাবাহিকতা রাখাটা ভীষণ ভাবে প্রয়োজন। ভালো রেজাল্ট পেতে দলে ঐক্য এবং অধিনায়কের প্রতি খেলোয়াড়দের আস্থা ও বিশ্বাস রাখাও ততটাই জরুরি বলে মনে করেন সাঙ্গাকারা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল নিয়ে কী বললেল সাঙ্গাকারা, জানতে পড়ুন

উল্লেখ্য, গত দুই বছরে শ্রীলঙ্কা ক্রিকেট দলে ৬ বার অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। যাঁকে শ্রীলঙ্কার বিশ্বকাপগামী দলের অধিনায়ক বাছা হয়েছে, সেই দিমুথ করুণারত্নের ওয়ান ডে ফর্ম্যাটে অভিজ্ঞতা নেই-ই বলা চলে। তাই করুণারত্নেকে নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন দলের কিছু সিনিয়র ক্রিকেটার। বিশ্বকাপে শ্রীলঙ্কার ড্রেসিংরুমেও আর প্রভাব পড়বে বলেই ধরে নেওয়া যায়।

এই শৃঙ্খলাহীনতা বিশ্বকাপের মতো টাফ মঞ্চে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন সেদেশের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁর মতে, এই পরিস্থিতিতে দলকে নিজের বিচক্ষণতা দিয়ে টেনে তুলতে পারেন একমাত্র অধিনায়কই। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নেকে সেই দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে বলে জানিয়েছেন সাঙ্গাকারা। তাঁর মতে, টেস্টে এই মুহূর্তে শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান করুণারত্নে। তাঁর অধিনায়কত্বেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতে অসাধ্য সাধন করেছিল শ্রীলঙ্কা। করুণারত্নের উপর খেলোয়াড়রা আস্থা রাখলে ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কা ভালো খেলতে পারে বলে আশাবাদী সাঙ্গাকারা।

দলের অন্যান্য খেলোয়াড়দের থেকে তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও প্রতিবন্ধকতাহীন করুণারত্নের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, ২০১৫-র অস্ট্রেলিয়া বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে শেষবার ওয়ান ডে খেলেছিলেন দিমুথ করুণারত্নে। এমনই এক ক্রিকেটারের হাতে বিশ্বকাপের মতো কঠিন মঞ্চে দলের দায়িত্ব তুলে দেওয়ার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সফল হবে কিনা, সে তো সময় বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+