৫ দিনের টেস্টের পক্ষে সওয়াল টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনারের

৫ দিনের টেস্টের পক্ষে সওয়াল টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনারের

চলতি বছরের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাইতে বৈঠকে বসছে আইসিসি-র ক্রিকেট কমিটি। ওই বৈঠকে ৪ দিনের টেস্টে নিয়ে আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে। ভারতের ক্রিকেটীয় লেজেন্ড অনিল কুম্বলে নেতৃত্বাধীন এই কমিটির প্রস্তাব ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন বিশ্বের বহু বর্তমান ও প্রাক্তন ক্রিকেট। সেই পথে হাঁটলেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থারও।

টেস্ট ফর্ম্যাটে কেন বদলের ভাবনা

টেস্ট ফর্ম্যাটে কেন বদলের ভাবনা

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে সংক্ষিপ্ত করে চার দিনে নামিয়ে আনার ভাবনায় রয়েছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

পরিবর্তন পছন্দ নয়

পরিবর্তন পছন্দ নয়

টেস্ট ক্রিকেট সংক্ষিপ্ত হোক, তা চান না টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনার তথা চায়নাম্যান কুলদীপ যাদব। তাঁর মতে, টেস্ট ক্রিকেট পাঁচ দিনের জন্যই তৈরি হয়েছে। কিছু সনাতন বিষয় অপরিবর্তিত রেখে দেওয়া উচিত বলে মনে করেন কুলদীপ।

বিরোধী আর্থার

বিরোধী আর্থার

শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থারের বক্তব্য, অধিকাংশ ক্ষেত্রে টেস্ট ক্রিকেটের ফয়সলা নির্ধারিত হয় টেস্টের পঞ্চম দিনে। টেস্টের দিন কমিয়ে দেওয়া দলে ক্রিকেটারদের ওপর চাপ বাড়বে বলে মনে করেন আর্থার।

পক্ষে ও বিপক্ষে

পক্ষে ও বিপক্ষে

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং, অজি লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা থেকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর চার দিনের টেস্টের তীব্র বিরোধিতা করেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিসও আইসিসি-র নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। অন্যদিকে আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড শেন ওয়ার্ন, মার্ক টেলর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান টেস্ট ক্রিকেটের নতুন ফর্ম্যাটকে স্বাগত জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+