জীবন সংগ্রামের পথ পেরিয়ে জাতীয় দলে খেলা, মারাত্মক বিস্ফোরণ কুলদীপের
কুলদীপের সাম্প্রতিক এক স্বীকারোক্তিতে চাঞ্চল্য গোটা ক্রিকেট মহলে।
শ্যেন ওয়ার্নের ভিডিও দেখে ছোট থেকে বড় হয়ে উঠেছিলেন। আর সেই ম্যাজিকটাই নিজের বোলিংয়ে আনতে চেয়েছিলেন কুলদীপ যাদব। কিন্তু কুলদীপের সাম্প্রতিক এক স্বীকারোক্তিতে চাঞ্চল্য গোটা ক্রিকেট মহলে।

কেকেআরের জার্সি গায়ে একের পর এক সাফল্য আনার পর জাতীয় দলের জার্সি পান কিন্তু একটা সময়ে এই ক্রিকেটারাই ভেবেছিলেন জীবন আর রাখবেন না। চায়নাম্যান বোলার কুলদীপ রীতিমতো সফল বোলার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করার নজিরও রয়েছে তাঁর। ফ্যান ফলোয়িংও মন্দ সুদর্শন এই বোলারের। কিন্তু এই চায়নাম্যান বোলারের ভেলকি 'দলে সুযোগ না পেয়ে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম।'
২২ বছরের উত্তর প্রদেশের এই বোলার দারুণ পরিশ্রম করেও সেসময় রনজি দলে সুযোগ পাননি। আর সেই থেকেই ভেবেছিলেন নিজের জীবন রাখার কোনও মানে হয় না।
অথচ অভিষেক সিরিজেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টে এখনও পর্যন্ত ৯ উইকেট দখল করেছেন এই চায়নাম্যান বোলার। একদিনের ক্রিকেটেও ১১ ম্যাচে তাঁর ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে ১৮ উইকেট।
কুলদীপ আরও জানিয়েছেন, ছোটবেলা থেকে তিনি পড়াশুনোয় ভালো ছিলেন। আনন্দের জন্যেই ক্রিকেট খেলতেন। কখনই ক্রিকেটকে কেরিয়ার করতে চাননি। তাঁর সাফ বক্তব্য তাঁর বাবাই তাঁকে ক্রিকেটে নিয়ে যান।












Click it and Unblock the Notifications