কোন দুই ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে চান না কুলদীপ-চাহাল,কেন ক্লিন সেভ করলেন রোহিত

কোন দুই ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে চান না কুলদীপ-চাহাল

বুধবার মেগা ম্যাচ। ওয়াংখেড়েতে সিরিজ নির্ণায়ক মহারণ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পা হরকালে ভারতের সিরিজ হাতছাড়া হতে পারে। শেষ ম্যাচে ব্যাটে বিধ্বংসী হয়ে উঠে লুইস, পুরান, সিমন্সরা ম্যাচ বার করে নিয়ে গিয়েছেন। যার পরে ক্যারিবিয়ান ব্যাটিংয়ে ভাঙন ধরাতে মুম্বই ম্যাচে ভারতীয় স্পিন বিভাগে ফিরতে পারেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

কোন দুই ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে চান না কুলদীপ-চাহাল,কেন ক্লিন সেভ করলেন রোহিত

তার আগে রোহিতের ব়্যাপিড ফায়ার প্রশ্নের মুখে পড়লেন কুলদীপ। যেখানে কুলদীপ ও চাহাল দুই ক্রিকেটারকে কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে তারা বোলিং করতে চাইবেন না জানতে চাওয়া হয়।

জবাবে চাহাল ভারতীয় দলে তাঁর সতীর্থ ক্রিকেটার রোহিত শর্মার নাম বলেছেন। চাহাল বলেন, 'আইপিএলে তোমার বিরুদ্ধে বোলিং করতে হয়। সেই সময় সাবধান থাকি। তুমি যখন ২৫ রানের কাছাকাছি থাক, তখন তোমার বিরুদ্ধে বোলিং করা কঠিন।'

কুলদীপকেও একই প্রশ্ন করলে তিনি বলেন, 'আমার ক্ষেত্রে সূর্যকুমার যাদবের কথা বলব। ওকে বোলিং করা বেশ কঠিন।'

অন্যদিকে রোহিত শর্মা আবার তাঁর ক্লিন সেভ হওয়ার কারণ জানিয়েছেন। রোহিত বলেন, 'মেয়ে সামাইরা দাড়ি থাকলে একেবারই কাছে আসতে চায় না, সেকরাণেই এখন আমি ক্লিন সেভ করেছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+