ধোনিকে মিস করছে ভারতীয় দল, জানালেন কুলদীপ

ভারতীয় দলে নিয়মিত উইকেটকিপার ঋষভ পন্থ ও এই মুহূর্তে দস্তানার দায়িত্ব পাওয়া লোকেশ রাহুল কাজ চালিয়ে দিলেও, দল যে ধোনির অভাব বোধ করতে তা খোলসা করলেন সতীর্থ কুলদীপ যাদব।

ভারতীয় দলে নিয়মিত উইকেটকিপার ঋষভ পন্থ ও এই মুহূর্তে দস্তানার দায়িত্ব পাওয়া লোকেশ রাহুল কাজ চালিয়ে দিলেও, দল যে ধোনির অভাব বোধ করছে তা খোলসা করলেন সতীর্থ কুলদীপ যাদব।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুলদীপ বলেন, 'মাহি ভাইয়ের অভিজ্ঞতা দলের কাছে সম্পদ। মাহি ভাইকে না পেলে দলে অভাব তৈরি হবেই। আর সেটা বোঝা যাবেই।'

ধোনিকে মিস করছে ভারতীয় দল, জানালেন কুলদীপ

সঙ্গে কুলদীপ জুড়েছেন 'পন্থ, রাহুলরা দস্তানার দায়িত্ব দারুণ হলেও ধোনি ভাই অভিজ্ঞতায় অনেক এগিয়ে। তাই কখন কী করতে হবে তিনি পরিকল্পনা সাজাতে পারেন। সেকারণে মাহি ভাই দলে থাকলে সেটা অবশ্যই এক্স ফ্যাক্টর। এখন সেই অনুপস্থিতিটাই বোঝা যাচ্ছে।'

উল্লেখ্য ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনালে ধোনি শেষবার দেশের জার্সিতে খেলেছেন। এরপর সেনাবাহিনীর কাজে নিজেকে ব্যস্ত রাখেন। তারপর হোম ও অ্যাওয়ে, ভারতের হয়ে একাধিক সিরিজে নিজেকে সরিয়ে রাখেন ধোনি। ২০২০ সালের আইপিএল দিয়ে বাইশ গজে ফিরতে চলেছেন তিনি।

দেশের প্রাক্তন অধিনায়ক ধোনির অবসর নিয়ে প্রতিদিনই যখন আলোচনা অন্য মাত্রা পাচ্ছে। এর মাঝে দল তাঁকে মিস করছে ,কুলদীপের এই মন্তব্য নীল জার্সিতে ধোনির অভাবের ছবিটা ফের নতুন করে তুলে ধরল বলা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+