ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে শক্তি বাড়াল ভারত

এক ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জেতা হয়ে গিয়েছে। পরবর্তী লক্ষ্য টি-২০ সিরিজ জয়। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নামার আগে শক্তি বাড়াল ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জে যাচ্ছেন কুলদীপ যাদব:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জে যাচ্ছেন কুলদীপ যাদব:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে গেলেন তারকা স্পিনার কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় কুলদীপ নিজেই জানিয়েছেন।
আইপিএল শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আয়োজিত সিরিজে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে হাতে চোট পাওয়ার কারণে ছিটকে যান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ স্কোয়াডে যখন তাঁর নাম রেখেছিল নির্বাচকরা তখনই সেখানে উল্লেখকরাছিল কুলদীপের খেলা নির্ভর করছে ফিটনেস টেস্টে তাঁর উত্তীর্ণ হওয়ার উপর। ফিট সার্টিফিকেট পেয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে উড়ে গেলেন এই চায়নাম্যান।

কুলদীপ ছাড়াও ভারতীয় দলের সঙ্গে জুড়বেন এই হাইপ্রোফাইল তারকারা:

কুলদীপ ছাড়াও ভারতীয় দলের সঙ্গে জুড়বেন এই হাইপ্রোফাইল তারকারা:

কুলদীপ যাদব ছাড়াও টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন রবি বিষ্ণোই, ঋষভ পন্থ, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২২ আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কুলদীপ যাদব। ১৪ ম্যাচে ২১ উইকেট পেয়েছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সূচি:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সূচি:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তা আয়োজিত হবে তিনটি ভেন্যুতে। প্রথম ম্যাচটি খেলা হবে ত্রিনাদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচ খেলা হবে সেন্ট কিটিসের ওয়ার্নার পার্কে। চতুর্থ এবং পঞ্চম টি-২০ ম্যাচ দুই দল খেলবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।

ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স:

ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স:

তিন ম্যাচে একদিনের সিরিজ ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতে জিতে নিয়েছে ভারত। প্রথম ম্যাচটি ভারতীয় দল জেতে ৩ রানে এবং দ্বিতীয় ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল জেতে ২ উইকেটে। তৃতীয় ম্যাচটি শিখর ধাওয়ানের দল খেলবে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+