বিরাটের তুনে নতুন তির, কুলদীপের ক্যারিশমায় কুপোকাত ক্যারিবিয়ানরা

স্পিনের দেশ ভারতে ফের নতুন তারার জন্ম, কুলদীপই কী স্পিন আক্রমণের প্রধান হতে চলেছেন

কুলদীপ যাদবই কি ভারতীয় ক্রিকেটে স্পিন আক্রমণের মূল তির হয়ে উঠতে পারেন। সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু তাই বলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াইতে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন কুলদীপ। নয় ওভারে পঞ্চাশ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। দলের মূল স্পিনার রবিচন্দ্র অশ্বিন যেখানে ৯ ওভারে ১ উইকেট পেয়েছেন। সেখানে তরুণ কুলদীপের শিকার ৩ ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

এই কুলদীপ যাদবের নির্বাচন নিয়েই অনিল কুম্বলের সঙ্গে গন্ডগোল শুরু বিরাট কোহলির। অস্ট্রেলিয়া সফরে কুলদীপ যাদবকে খেলানোর পক্ষপাতী ছিলেন প্রাক্তন স্পিনিং লেজেন্ড কুম্বলে। আর অধিনায়ক বিরাটের তা মনোমত হয়নি। তিনি কুলদীপকে দলেও রাখেননি। কিন্তু ধরমশালা টেস্টে অধিনায়ক বিরাট কোহলি চোটের জন্য ছিটকে গেলে অনিল কুম্বলে তাঁর জায়গায় কুলদীপ যাদবকে দলে ঢোকান। এই টেস্ট চার উইকেট পেয়েছিলেন এই চায়নাম্যান স্পিনার। শুধু অনিল কুম্বলেই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের হারের পর রাহুল দ্রাবিড়ও প্রশ্ন তুলেছিলেন ঠিক কী কারণে খেলানো হল না কুলদীপ যাদবকে।

বিরাটের তুনে নতুন তির, কুলদীপের ক্যারিশমায় কুপোকাত ক্যারিবিয়ানরা

সুযোগ পেলেই পারফর্ম করছেন এই ভারতীয় স্পিনার। কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে কুলদীপের বল খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাই জানেন এই স্পিনারের হাতে এতই বৈচিত্র রয়েছে যে বিপক্ষের ব্যাটসম্যান নাস্তানাবুদ হয়ে যেতে পারেন। এমনকী যেসব পিচের থেকেও সেরকমভাবে সাহায্য পাওয়া যায় না সেখানেও বিষাক্ত হয়ে উঠতে পারেন এই তরুণ স্পিনার। নিজের বোলিংয়ের গতি এমনভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন যে বিপক্ষ ব্যাটসম্যানের কাছে তা বুমেরাং হয়ে যায়।

সব মিলিয়ে কুলদীপ যেভাবে শুরুটা করেছেন তাতে কুর্নিশ জানাতেই হয়। পরপর দু'বার বিসিসিআইয়ের বর্ষসেরা এবং আইসিসি-র বর্ষসেরা রবিচন্দ্র অশ্বিন ইদানিং ফর্মের ধারপাশ দিয়ে যাচ্ছেন না। আগামী দিনে কিন্তু অশ্বিনের হাত থেকে স্পিন বোলিংয়ের নেতৃত্বের ব্যাটনটা কুলদীপ যাদব নিজের হাতে নিয়ে নিতেই পারেন বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+