Champions Trophy: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চান কুলদীপ, তারকা স্পিনারের কথায় প্রবল বিতর্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। পাকিস্তানে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের কারণে ওয়াঘার ওপারে টিম ইন্ডিয়ার যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই নিয়ে বিসিসিআই-পিসিবির মধ্যে পারদ যখন ক্রমশ চড়ছে পাকিস্তানে খেলার ইচ্ছা প্রকাশ করলেন ভারতীয় দলের ক্রিকেটার কুলদীপ যাদব।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিকয়ে দেওয়া হয়েছে সরকারের অনুমতি পেলেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল পাঠানো হবে। কিন্তু এই স্পর্শকাতর বিষয়ে এবার মুখ খুলে বিতর্ক বাড়ালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কুলদীপ যাদব।

Kuldeep Yadav

চায়নাম্যান স্পিনার বলেন " একজন ক্রিকেটার হিসেবে আমাদের যেখানে খেলতে বলা হবে, সেখানে খেলার জন্য তৈরি। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই আমি খুবই উত্তেজিত। পাকিস্তানের মানুষেরা খুব ভাল। সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই।" ভারতীয় দলের স্পিনার যতই বলুন না কেন, তাঁর আশা এত সহজে পূর্ণ হবে বলে মনে হয় না। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, এখনও কোনও বিষয় চূড়ান্ত করা হয়নি। যা পাক-বোর্ডের উপর আরও চাপ বাড়াবে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছিল বিসিসিআই আইসিসিকে প্রস্তাব দিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে। দুবাই বা শ্রীলঙ্কায় ভারতের খেলতে যে আপত্তি নেই তা জানিয়ে দেওয়া হয়েছে।২০২৩ সালে এশিয়া কাপেও নিরাপত্তার জন্য পাকিস্তানে যাননি রোহিত শর্মারা । ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ।

উল্লেখ্য, ২০০৮ সালের পর ভারত পাকিস্তান সফরে যায়নি। ২০১২-১৩ মরশুমের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। ২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গিদের হামলার পর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে ভারতের ক্রিকেট দল। দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। ভারতেই আয়োজিত হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

যদিও পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থাপনা তৈরি রাখা হচ্ছে। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুসারে, ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি। উদ্বোধনী ম্যাচ করাচিতে রাখা হয়েছে। এবং ২টি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে। লাহোরে ফাইনাল ম্যাচ করার পরিকল্পনা নিয়েছে পিসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+