কুলদীপের হ্যাটট্রিক, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটি হ্যাটট্রিকের মালিক চায়নাম্যান
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ওডিআইয়ে দ্বিতীয় হ্যাটট্রিক কুলদীপের
ভাইজ্যাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিলেন কুলদীপ যাদব। ক্য়ারিবিয়ান দলের বিরুদ্ধে এদিন ৩৩ তম ওভারের শেষ তিন বলে তিনটি উইকেট তুলে নেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআইয়ে) দুটি হ্যাটট্রিক করলেন চায়নাম্যান এই বোলার।

৩৩তম ওভারের চতুর্থ বলে সাই হোপকে বাউন্ডারি রোপের সামনে কোহলির হাতে ক্যাচ করান। ৮৫ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন হোপ। ইনিংস সাজানো ৭টি চার ও ৩টি ছয় দিয়ে। পরের বলে জেসন হোল্ডারকে আউট করেন কুলদীপ। এক্ষেত্রে উইকেটের পিছনে দারুণ স্টাম্পিং করেন ঋষভ পন্থ। হোল্ডার আউট হন ১১ রানে।
ওভারের শেষ বলে অনভিজ্ঞ আলজারি জোসেফ স্লিপে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আলজারি কেদারের হাতে জমা পড়তেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কুলদীপ।
এর আগে ২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ। কাততালীয়ভাবে সেবার অজিদের বিরুদ্ধে ৩৩ ওভারেই হ্য়াটট্রিক করেছিলেন। সেবার ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ।

HAT-TRICK! 🔥

Kuldeep Yadav becomes first India player to claim two hat-tricks in international cricket 👏💯#INDvWI #CricketForAll pic.twitter.com/86IbvWGbUp
— Cricingif (@_cricingif) December 18, 2019

Click it and Unblock the Notifications