কব্জির মোচড়ে ঘুরিয়ে দিচ্ছেন ম্যাচের মোড়, এবার বিপাকে সেই কুলদীপই

স্পিনের মোচড়ে মুড়িয়ে দিচ্ছেন বিপক্ষকে। সেই কুলদীপই বিপাকে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হল কুলদীপ যাদবকে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় বড়় বড় ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন এই রিস্ট স্পিনার। তিনিই ঘায়েল হয়ে গেলেন হঠাৎ।

আসলে সবই নেট দুনিয়ার সাইড এফেক্ট। কুলদীপ যাদবের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে অশালীন কোনও পোস্ট হয়েছিল। এরপরই ভারতের এই উঠতি স্পিনার দাবি করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। নিজের পোস্টে তিনি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চান। পাশাপাশি জানিয়েছেন এরপর নিজের পাসওয়ার্ডকে আরও শক্তিশালী করে তুলবেন তিনি।

ভারতীয় দলের কুলদীপ বিপাকে

টুইটারের নিজের অনুরাগীদের উদ্দেশে ভারতের এই তারকা স্পিনার জানান, "আমার ইনসটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এবং সেখানে অযাচিত ছবি পোস্ট করা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি এবং আমার পাসওয়ার্ড আরও আঁটোসাটো করছি।"

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">I would like to apologise for the unsolicited post that was posted by my Instagram account in the past few mins .my Instagram account was hacked by someone, I’ll take steps to improve my password protection. Thanks for understanding</p>— Kuldeep yadav (@imkuldeep18) <a href="https://twitter.com/imkuldeep18/status/965944837362143232?ref_src=twsrc%5Etfw">February 20, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

প্রসঙ্গত উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে সবচেয়ে বেশি ১৭ উইকেট নিয়েছেন তিনি। একদিনের সিরিজ জয়ের নেপথ্য কারিগর কুলদীপ। চাহালের সঙ্গে তাঁর জুটি তে লুটি পারফরম্যান্সে ভিত নড়ে গেছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। তবে আঙুলে চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+