Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের হয়ে টেস্ট অভিষেক ভরতের! আবেগপ্রবণ হয়ে পড়লেন অন্ধ্রের উইকেটকিপার, একনজরে কেরিয়ার

নাগপুরেই কেরিয়ারের প্রথম টেস্ট খেলছেন শ্রীকার ভরত। মা-সহ পরিবারের সদস্যদের উপস্থিতি দেখে টেস্ট ক্যাপ পেয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন অন্ধ্রের এই উইকেটকিপার-ব্যাটার।

নাগপুরে ভারতের হয়ে আজ টেস্ট অভিষেক হলো সূর্যকুমার যাদব ও কেএস ভরতের। বছর দেড়েক ধরে ভারতের টেস্ট দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থাকার পর অবশেষে আজই প্রথমবার টেস্ট ক্যাপ পেলেন ভরত। ঈশান কিষাণের সঙ্গেই ছিল তাঁর লড়াই। যদিও বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভরতই সুযোগ পেলেন একাদশে।

ভারতের ভরত

ভারতের ভরত

ভরতের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন চেতেশ্বর পূজারা। মাঠে উপস্থিত ছিলেন তাঁর মা এবং পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই আবেগঘন পরিস্থিতি দেখা যায় ভিসিএ স্টেডিয়ামে। বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভরত বলেন, প্রথম যখন খেলা শুরু করি তখন থেকে এখন পর্যন্ত যা হয়েছে তাতে খুবই ভালো লাগছে। অনেকটা পথ পেরিয়ে এই জার্সিটি পেয়েছি। এটা সত্যিই গর্বের মুহূর্ত। অনেক আবেগ রয়েছে। অনেকের মতো আমিও দেশের হয়ে খেলার স্বপ্ন দেকেছি। দেশের হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য।

পন্থের অনুপস্থিতিতেই টেস্ট অভিষেক

পন্থের অনুপস্থিতিতেই টেস্ট অভিষেক

অন্ধ্রের এই উইকেটকিপারের অভিষেক হলো ঋষভ পন্থ চোটের কারণে মাঠের বাইরে থাকায়। ২৯ বছরের ভরতের কথায়, এখানে এসে পৌঁছনের নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম। সতীর্থ, পরিবার, স্ত্রী, বাবা-মা, বন্ধু, কোচেদের সাপোর্ট না পেলে এখানে আসতে পারতাম না। ফলে আমি আজ যেখানে, তার পিছনে এই মানুষজনের কৃতিত্ব অনেকখানি। যেদিন প্রথম শ্রেণির ক্রিকেট প্রথম খেলি, সেদিনও টেস্ট অভিষেক একদিন যে হবে তা মাথায় ছিল না। কৃতিত্ব দেব আমার কোচ জয়কৃষ্ণ রাওকে। আমি না ভাবলেও আমার কোচ এই বিশ্বাস করতেন যে, দেশের হয়ে খেলার দক্ষতা আমার রয়েছে। অনূর্ধ্ব ১৯ খেলার সময় থেকেই তিনি বলতেন, আমি দেশের হয়ে উইকেটকিপিং করতে পারব।

কোচের কথা মিলেই গেল

কোচের কথা মিলেই গেল

কোচ লাগাতার দেশের হয়ে খেলার কথা বলে তাঁকে উৎসাহিত করলেও আন্তর্জাতিক স্তরে খেলার বিষয়ে নিশ্চিত ছিলেন না ভরত নিজেই। যদিও খেলার প্রতি প্যাশন ছিল যথেষ্টই। ভরতের কথায়, যখন কিপিং ও ব্যাটিংয়ে জোর দিয়ে অজানা চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন থেকে ক্রিকেটকে আরও বেশি করে উপভোগ করতেও শুরু করি। চার-পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে খেলার পর থেকে বিশ্বাস জন্মায় দেশের হয়ে খেলতে পারার ব্যাপারে। প্রথম তিনটি মরশুম ভালো যায়। তারপর খারাপ সময়ও আসে। সেই খারাপ সময় কাটিয়ে যখন ঘুরে দাঁড়াই তখন মনে হয় যে প্রথম শ্রেণির ক্রিকেটই শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়েও আমি খেলার যোগ্য। ফলে আমার কেরিয়ারের সফরে রকেট গতিতে উত্থান হয়নি। ছোট ছোট ধাপ পেরিয়েই এগিয়েছে।

একনজরে কেরিয়ার

একনজরে কেরিয়ার

২০১২ সালে লিস্ট এ-তে অভিষেক। ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ৮৬টি প্রথম শ্রেণির ম্যাচে ভরত ৪৭০৭ রান করেছেন, ৯টি শতরান ও ২৭টি অর্ধশতরান রয়েছে। ২৯৬টি স্টাম্পিং ও ৩৫টি ক্যাচ ধরেছেন। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ৬টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে। এর আগে ২০২১ সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট চলাকালীন ঋদ্ধিমান সাহার পরিবর্ত হিসেবে কিপিং করেছেন। কিন্তু কেরিয়ারের প্রথম টেস্ট ভরত খেলছেন আজ। প্রথম আন্তর্জাতিক শিকারের জন্য অপেক্ষা করতে হয় লাঞ্চের পর পর্যন্ত। ৪৯ রান করা মার্নাস লাবুশানেকে স্টাম্প আউট করেছেন ভরত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+