Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: পোলার্ডকে আউট করে তাঁর উপর লাফিয়ে মাথায় চুমু ক্রুণাল পান্ডিয়ার, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও

IPL 2022: পোলার্ডকে আউট করে, তাঁর উপর লাফিয়ে মাথায় চুমু ক্রুণাল পান্ডিয়ার, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

মুম্বইয়ের খারাপ দৌড় অব্যহত আইপিএল-এ। আট ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি রোহিত শর্মার দল। পরে পর ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুম্বই পরাজিত হয়েছে লখনউ-এর বিরুদ্ধেও, তবে এই ম্যাচে ক্রিকেটয় স্পিরিটের এক দুরন্ত নমুনা রাখলেন ক্রুণাল পান্ডিয়া।

IPL 2022: পোলার্ডকে আউট করে তাঁর উপর লাফিয়ে মাথায় চুমু ক্রুণাল পান্ডিয়ার, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও

লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার আগে ক্রুণাল খেলতেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। মুম্বইয়ে দীর্ঘ দিন খেলার সৌজন্যে কাইরন পোলার্ডের সঙ্গে বেশ ভাল সম্পর্ক সিনিয়র পান্ডিয়ার। শিবির পরিবর্তন হলেও পোলার্ড এবং তাঁর বন্ধুত্বের সম্পর্ক যে একই রকম রয়ে গিয়েছে তার প্রমাণ পাওয়া গেল লখনউ বনাম মুম্বই ম্যাচে।

মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচে তিন উইকেট পান ক্রুণাল পান্ডিয়া। যার মধ্যে একটি ছিল পোলার্ডের। মুম্বইয়ের ঘরের ছেলে হয়ে ওঠা এই ক্যারিবিয়ানের উইকেট নেওয়ার পর ভিন্ন মেজাজে তা সেলিব্রেট করলেন পান্ডিয়া। তিনি আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগানো পোলার্ডের কাছে এগিয়ে গিয়ে প্রায় তাঁর কাঁধে লাফিয়ে ওঠেন এবং মাথায় চুমু খান। প্রতিপক্ষের ক্রিকেটার হলেও নিজেদের মধ্যের সুসম্পর্ক যে এখনও অটুট তা এই দৃশ্যই স্পষ্ট করে দেয়। এ দিন পোলার্ড ছাড়াও ক্রুণালের শিকার রোহিত শর্মা এবং ড্যানিয়েল স্যামস।

৮.২৫ কোটি টাকায় ক্রুণাল পান্ডিয়াকে নিলাম থেকে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দুই কোটি টাকায় মুম্বই তাঁকে ২০১৬ সালে দলে নেয়। ২০১৮ নিলামে ক্রুণাল দর পান ৮.৮ কোটি টাকা। মুম্বইয়ের হয়ে পর্যন্ত ছয়টি আইপিএল-এ প্রতিনিধিত্ব করা ক্রুণাল ১৩৮.৫৫ স্ট্রাইক রেটে ১১৪৩ রান করেছেন এবং ৭.৩৭ ইকোনমি রেটে নিয়েছেন ৫১টি উইকেট।

পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই, টানা আট ম্যাচ হেরে ছিটকে গিয়েছে খেতাবি দৌড় থেকে। এই ম্যাচে ৩৬ রানে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরাজিত হয় মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে লখনউয়ের হয়ে অপরাজিত ১০৩ রানের শতরান করেন কে এল রাহুল। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+