Legends League Cricket: ভোট পর্ব শান্তিতে মিটতেই জম্মুতে ফিরছে ক্রিকেট, বক্সি স্টেডিয়ামে হবে তারকাদের ম্যাচ
৩৭০ ধারা বিলোপের পর শান্তিতেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। শনিবারই উপত্যকার ভোট প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। ভোটের পরই বড় সুখবর জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য। এবার নিজেদের রাজ্যে তারা দেখতে পাবেন তারকা ক্রিকেটারদের ম্যাচ।
দীর্ঘদিন পর উপত্যকায় আবার বড় মাপের কোন ক্রিকেট ম্যাচ হতে চলেছে। তবে কোন আন্তর্জাতিক ম্যাচ নয়, লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ হবে জম্মু বক্সি স্টেডিয়ামে। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের নেতৃত্বে কোনার্ক সূর্য ওডিশা দল জম্মুর বক্সি স্টেডিয়ামে খেলতে নামবে। সানপ্রিয়া গ্রুপ এই দলের মূল চালিকা শক্তি এবং ইনভেস্টর। এই দলে ইরফান পাঠান ছাড়াও একাধিক তারকা আছেন, কোনার্ক সূর্য ওডিশা জম্মুর ক্রিকেট মাঠে খেলার জন্য উন্মুখ।

দলের অধিনায়ক ইরফান পাঠান বলেছেন, "জম্মুতে খেলা আমার এবং দলের জন্য বিশেষ। এই অঞ্চলে অনেক দারুণ ক্রিকেট প্রতিভা রয়েছে, এবং এখানে উচ্চ-স্তরের ক্রিকেট নিয়ে আসা একটি গর্বের মুহূর্ত। আমরা অনুপ্রাণিত করার আশা করব এখানকার ক্রিকেটারেদর। তরুণ খেলোয়াড়রা এবং ভক্তদের জন্য দুর্দান্ত স্মৃতি তৈরি হবে বলে আশাবাদী।"
কাশ্মীর মানেই একটা সময় ছিল বোমাগুলির শব্দ। সন্ত্রাসের কালো ছায়া আর প্রাণহানি উদ্বেগ। কিন্তু বিগত কয়েক বছরে উপত্যকার চিত্রটা অনেকটাই পাল্টে গিয়েছে। ধীরে ধীরে শান্তি ফিরছে উপত্যকা জুড়ে এখন অশান্তির পরিমাণ অনেক কমে গিয়েছে। আগেই আই লিগের ম্যাচ হয়েছে শ্রীনগরে। উপত্যকার মানুষের খেলা খেলাধুলার প্রতি যে আবেগ এবং ভালোবাসা রয়েছে সেটা ফুটবল মাঠেই প্রমাণিত হয়েছে।
শ্রীনগরের মাঠে আই লিগের ম্যাচ দেখতে গ্যালারি ভরিয়েছেন উপত্যকার মানুষরা এবার ক্রিকেটের ম্যাচেও তারা দেখতে পাবেন। লেজেন্ডস ম্যাচ জম্বুতে হওয়ায় রাজ্যের ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক একটা দিক












Click it and Unblock the Notifications