কলকাতা এখন পিঙ্ক সিটি! ক্রিকেট উৎসবে কেমন সাজে তিলোত্তমা, ছবি পোস্ট সৌরভের
জয়পুর নয়, কলকাতাই যেন এখন ভারতের নতুন পিঙ্ক সিটি! গোলাপি বলে দিন রাতের টেস্ট ঘিরে তিলোত্তমায় এখন একটাই রঙ গোলাপি।
জয়পুর নয়, কলকাতাই যেন এখন ভারতের নতুন পিঙ্ক সিটি! গোলাপি বলে দিন রাতের টেস্ট ঘিরে তিলোত্তমায় এখন একটাই রঙ গোলাপি। গঙ্গাবক্ষে পিঙ্ক বোট থেকে মাঠে পিঙ্ক বেলুন, শহরের বহুতল ৪২ থেকে শহীদ মিনার এখন গোলাপি রঙে সেজেছে। ম্যাচের পাঁচদিন এভাবেই রাতের শহর গোলাপি রঙে মায়াবীরূপ নিতে চলেছে।
ইতিমধ্যেই যার কয়েক ঝলক দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্টে। ম্যাচের ৪৮ ঘন্টা আগে বুধবার কলকাতার সর্বোচ্চ বহুতল ৪২ থেকে লেকটাউনের কলকাতা বিগ বেন এই মুহূর্তে গোলাপি আলোয় সেজেছে।
Mascots, murals and lots of pink 🏟 
Eden Gardens is decked up for India's first day-night Test pic.twitter.com/1sCZYbS9NF
— Chirag Vasani (@ChiragVasani15) November 20, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে পার্ক স্ট্রিটের টাটা সেন্টারে থ্রিডি ম্যাপিংয়ে প্রাক্তন বোর্ড ও সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি ফুটে উঠছে। গোলাপি টেস্ট জ্বরে কাঁপছে তিলোত্তমা। ক্রিকেট নিয়ে শহর জুড়ে এই উন্মাদনার ছবি পোস্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায় তাই লিখেছেন, 'এর চেয়ে বেটার আর কিছু হতে পারে না।'
3D mapping on Tata Centre ahead of the historic #PinkBall D/N Test.#CAB#INDvBAN@SGanguly99 @BCCI pic.twitter.com/urvpyOlYGO
— CABCricket (@CabCricket) November 21, 2019
Can’t get better then this @bcci @cab pic.twitter.com/RQEI66Thw6
— Sourav Ganguly (@SGanguly99) November 20, 2019
The city never lets down sport .. pink test a big occasion @bcci@cab.. the Sahid minar goes pink pic.twitter.com/SNqnbjSrAa
— Sourav Ganguly (@SGanguly99) November 20, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে ইডেনের বাইরের গ্রাফিতি এখন অন্যতম আকর্ষণের কেন্দ্রে। একটি গ্রাফিতিতে ব্যাটসম্যানের ব্যাটিং মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে। যেখানে ইডেনের দেওয়ালে ব্যাটসম্যানের চারটি মুহূর্তের ছবি আঁকা হয়েছে।
প্রথম ছবিতে বাঁ-হাতি এক ব্যাটসম্যান স্টান্স নিচ্ছে, এরপর ব্যাট লিফ্ট করা, পরের ছবিতে ফরোয়ার্ড ড্রাইভ খেলার জন্য ব্যাটসম্যান এগিয়েছেন এবং শেষ ছবিতে ফরোয়ার্ড ড্রাইভে শট হাঁকাছেন। দেওয়াল জুড়়ে এমন ছবি তুলে ধরা হয়েছে।
এছাড়া অন্য গ্রাফিতিতে এক বোলারের গলি ক্রিকেট থেকে ভারতীয় ক্রিকেটে উঠা আসা দেখানো হয়েছে। যেখানে গলি ক্রিকেট থেকে ক্লাব ক্রিকেট হয়ে রঞ্জি ও পরে ইডেনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসে উইকেট শিকার করে ঐ ক্রিকেটার একটি বৃত্ত সম্পূর্ণ করেছে।
Click it and Unblock the Notifications