রঞ্জি ট্রফির নক আউট ম্যাচ পাচ্ছে কলকাতা, গ্রুপ অফ ডেথে দিল্লি-মুম্বই-কর্ণাটক

রঞ্জি ট্রফির সব নক আউট ম্যাচ পেল কলকাতা, গ্রুপ অফ ডেথে দিল্লি-মুম্বই-কর্ণাটক

করোনা ভাইরাসের আবহেই দেশের নতুন ক্রিকেট মরসুম শুরুর প্রক্রিয়া শুরু করে দিল বিসিসিআই। সে অনুযায়ী কলকাতায় রঞ্জি ট্রফির সবকটি নক আউট ম্যাচ খেলোনা হবে বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে। দিল্লিতে হতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচগুলি। এই ইস্যুতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়েছে বিসিসিআই। পয়লা সেপ্টেম্বর থেকে মাঠ পাওয়ার বিষয়টি রাজ্য সংস্থাগুলিকে পরিষ্কার করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে রঞ্জি ট্রফিতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গত সংস্করণের চ্যাম্পিয়ন ও রানার্স যথাক্রমে সৌরাষ্ট্র ও বাংলা। গ্রুপ অফ ডেথে খেলবে দিল্লি, মুম্বই ও কর্ণাটক।

ঘরোয়া মরসুম শুরুর প্রক্রিয়া শুরু

ঘরোয়া মরসুম শুরুর প্রক্রিয়া শুরু

করোনা ভাইরাসের আবহেই দেশের নতুন ক্রিকেট মরসুম শুরুর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই। কলকাতায় রঞ্জি ট্রফির সবকটি নক আউট ম্যাচ খেলোনা হবে বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচগুলি দিল্লিতে হবে বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। এই ইস্যুতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠিও দিয়েছে বিসিসিআই। পয়লা সেপ্টেম্বর থেকে মাঠ পাওয়ার বিষয়টি রাজ্য সংস্থাগুলিকে জানাতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কড়া বিধি

কড়া বিধি

করোনা ভাইরাসের আবহে ঘরোয়া মরসুম চালু করার ক্ষেত্রে বেশকিছু নিয়ম পালন করতে হবে রাজ্যের ক্রিকেট সংস্থা ও দলগুলিকে। প্রতি দলে সর্বোচ্চ ৩০ ও সর্বনিম্ন ২০ জন ক্রিকেটার রাখা যাবে। দলের সাপোর্ট স্টাফের সংখ্যা ১০ কিংবা তার নিচে রাখার কথা জানিয়েছে বিসিসিআই। করোননা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফিজিওথেরাপিস্টের বাইরেও দলে একজন ফিজিশিয়ান রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মহিলা অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট দিয়ে শুরু হবে দেশের নতুন ঘরোয়া ক্রিকেট মরসুম। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ২০২২ সালের ৫ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা।

ঘরোয়া মরসুমের গ্রুপ বিন্যাস

ঘরোয়া মরসুমের গ্রুপ বিন্যাস

বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত যা জানানো হয়েছে সে অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও রঞ্জি ট্রফিরল ক্ষেত্রে পাঁচটি এলিট গ্রপ থাকবে। প্রতি গ্রুপে অংশ নেবে ৬টি দল। প্লেট গ্রুপে খেলবে আটটি দল। প্রতিটি দল গ্রুপে পাঁচটি করে ম্যাচ খেলবে। পাঁচটি এলিট গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। এলিট গ্রুপগুলির দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির সঙ্গে প্লেট গ্রুপের উইনারও প্রি-কোয়ার্টার ফাইনাল মোকাবিলায় অংশ নেবে। সেখান থেকে আরও তিনটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে।

রঞ্জিতে কোন দল কোন গ্রুপে

রঞ্জিতে কোন দল কোন গ্রুপে

এলিট এ গ্রুপ - গুজরাত, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, সার্ভিসেস, অসম।

এলিট বি গ্রপ - বিদর্ভ, হরিয়ানা, কেরল, ত্রিপুরা, রাজস্থান, বাংলা।

এলিট সি গ্রুপ - দিল্লি, কর্ণাটক, মুম্বই, হায়দরাবাদ, মহারাষ্ট্র্র, উত্তরাখণ্ড।

এলিট ডি গ্রুপ - তামিলনাড়ু, রেলওয়েজ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, গোয়া, সৌরাষ্ট্র।

এলিট ই গ্রুপ - অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বরোদা, ওড়িশা, ছত্তিশগড়, পুদুচেরি।

প্লেট গ্রুপ - চণ্ডীগড়, মেঘালয়, নাগাল্যান্ড, বিহার, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচলপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+