আইপিএল ২০২০ : আমিরশাহীতে আগেই যাবে কেকেআর, জেনে নিন তারিখ

আমিরশাহীতে আগেই যাবে কেকেআর, জেনে নিন তারিখ

করোনা ভাইরাসের আবহে চলতি বছর সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল। কড়া অনুশাসনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। মেনে চলা হবে সব স্বাস্থ্য ও সুরক্ষা বিধি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আইপিএল শুরুর অনেক আগেই আমিরশাহীতে পৌঁছে যাবে দলগুলি। টুর্নামেন্ট খেলতে কবে আরবে পৌঁছোবে কেকেআর, তা জেনে নেওয়া যাক।

কবে আমিরশাহী পৌঁছবে কেকেআর

কবে আমিরশাহী পৌঁছবে কেকেআর

এখনও পর্যন্ত যা খবর, আইপিএল শুরুর প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিকরা ১৯ কিংবা ২০ অগাস্ট দুবাইতে পৌঁছোচ্ছেন বলে জানানো হয়েছে।

অন্যান্য দলের ভাবনা

অন্যান্য দলের ভাবনা

এখনও পর্যন্ত যা খবর, আইপিএলের জন্য প্রস্তুতি নিতে অনেক আগেই আরবে পৌঁছে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। ১০ অগাস্ট দুবাইতে পৌঁছোচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলের বাকি দলগুলি ২৫ অগাস্ট দুবাইতে পৌঁছোবে বলে জানানো হয়েছে।

কোথায় অনুশীলন

কোথায় অনুশীলন

এখনও পর্যন্ত যা খবর, দুবাইতে আইসিসি-এর ক্রিকেট অ্যাকাডেমিতে আইপিএলে অংশ নিতে চলা দলের ক্রিকেটাররা অনুশীলন করবেন বলে জানানো হয়েছে। ইন্ডোর-আউট ডোর মিলিয়ে মোট ৪০টি পিচ রয়েছে ওই অ্যাকাডেমিতে। আবু ধাবির মাঠেও ক্রিকেটারদের অনুশীলন করার সুযোগ দেওয়া হতে পারে বলে খবর।

কড়া অনুশাসন

কড়া অনুশাসন

প্রতিটি আইপিএল ফ্রাঞ্চাইজি দলের ক্রিকেটারদের জন্য বায়ো সিকিওর বাবল তৈরি করবে। খেলার সময় ছাড়া ওই বাবল থেকে বেরিয়ে অন্য দলের ক্রিকেটার কিংবা সমর্থকদের সঙ্গে দেখা করতে পারবেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+