কীভাবে ধাপে ধাপে কেকেআর এর হাত থেকে ম্যাচ বের করে নিল দিল্লি, দেখে নিন হাইলাইটস একনজরে

একনজরে দেখে নেওয়া যাক কেকেআর বনাম দিল্লি ম্যাচের হাইলাইটস।

আগের ম্যাচে দিল্লিকে ৭১ রানে ঘরের মাঠে হারানোর পর ফিরতি ম্যাচে ফিরোজ শাহ কোটলায় ডেয়ারডেভিলসদের কাছে ৫৫ রানে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। লিগ তালিকায় সবার শেষে থাকা দিল্লি ব্যাটিং ধামাকায় নাস্তানাবুদ করে দিল কেকেআর বোলিংকে। প্রথম থেকে শেষ দিল্লি ব্যাটসম্যানরা দাপট দেখিয়ে যান। কলকাতার জঘন্য বোলিং ফের একবার ম্যাচ হারিয়ে দিল। প্রথমে ব্যাট করে দুশো রান করলে প্রতিপক্ষ রান তাড়া করে চলে যাচ্ছে। আর আগে বল করলে প্রতিপক্ষ দুশো করে দিচ্ছে। এদিনও সেটাই হল। একনজরে দেখে নেওয়া যাক কেকেআর বনাম দিল্লি ম্যাচের হাইলাইটস।

কীভাবে ধাপে ধাপে কেকেআর এর হাত থেকে ম্যাচ বের করে নিল দিল্লি, দেখে নিন হাইলাইটস একনজরে

দিল্লি ইনিংস

  • দিল্লির হয়ে ইনিংস ওপেন করতে নামেন পৃথ্বী শ ও কলিন মুনরো
  • পাওয়ার প্লে-র ৬ ওভারে দিল্লি তোলে ৫৭ রান।
  • ৪.৪ ওভারে ৫০ রান পার করে দিল্লি ডেয়ারডেভিলস।
  • প্রথমে আউট হন কলিন মুনরো। করেন ১৮ বলে ৩৩ রান।
  • পৃথ্বী শ ৩৮ বলে ৫০ রান পূর্ণ করেন।
  • ১১.১ ওভারের মাথায় ছয় হাঁকিয়ে দিল্লির রান ১০০-তে পৌঁছে দেন শ্রেয়স আইয়ার।
  • ১৬.৪ ওভারে বোর্ডে দিল্লির রান ওঠে ১৫০।
  • শ্রেয়স আইয়ার ২৯ বলে ৫০ রান পূর্ণ করেন।
  • ১৯.২ ওভারে দিল্লি তোলে ২০০ রান।
  • ২০ ওভার শেষে বোর্ডে ওঠে ২১৯ রান।
  • শেষ ওভারে শিবম মাভির বলে ওঠে ২৯ রান। শ্রেয়স আইয়ার ৪০ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন।
  • ১৫ ওভার শেষে দিল্লি ছিল ৩ উইকেটে ১৪০ রান। সেখান থেকে শেষ ৩০ বলে ৭৯ রান তোলে দিল্লি।

কলকাতার ইনিংস

  • কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেন ক্রিস লিন ও সুনীল নারিন।
  • ১.৫ ওভারের মাথায় ম্যাক্সওয়েলের বলে ৫ রানে আউট ক্রিস লিন।
  • কলকাতার দ্বিতীয় উইকেটের পতন। ১ রানে আউট রবীন উথাপ্পা।
  • তৃতীয় ওভারে পড়ল আরও একটি উইকেট। ৯ বলে ২৬ রান করে আউট সুনীল নারিন। ৩ ওভার শেষে কলকাতা ৩৩/৩।
  • ৫.৫ ওভারে কলকাতা ৫০ রান পূর্ণ করল। ততক্ষণে পড়ে গিয়েছে ৪ উইকেট।
  • পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কলকাতার রান ৫১/৪।
  • ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে কলকাতা তুলল ৮৪ রান। ১৮ রান করে ফিরে গিয়েছেন দীনেশ কার্তিক।
  • ১২তম ওভারে উঠল ১৫ রান। কলকাতার দলগত রান একশো পেরোল। ১২ ওভারের পর কেকেআর ১০৬/৫।
  • ১৫ ওভার শেষে কলকাতা তুলল ১৪০ রান। রাসেল ৪৩ রানে ও গিল ৩৭ রানে ক্রিজে ছিলেন তখনও।
  • আউট শুভমান গিল। ২৯ বলে করলেন ৩৭ রান। কলকাতা ১৫.৩ ওভারে ১৪১ রান ৬ উইকেটের বিনিময়ে।
  • শেষ অবধি আন্দ্রে রাসেল ৩০ বলে ৪৪ রান করে আউট হন।
  • ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রানে থামে কলকাতার ইনিংস।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+