IPL 2022: প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেল নাইট রাইডার্সের, লখনউয়ের বিরুদ্ধে রেকর্ড রানে পরাজিত শাহরুখের দল

IPL 2022: প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেল নাইট রাইডার্সের, লখনউয়ের বিরুদ্ধে রেকর্ড রানে পরাজিত শাহরুখের দল

চলতি আইপিএল-এ প্লে-অফে জায়গা করে নেওয়ার আশা কার্যত সমাপ্ত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। গতবারের রানার্স দলটি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৭৫ রানে পরাজিত হয়ে প্রায় ছিটকে গেল প্লে-অফের দৌড় থেকে। এই ম্যাচে হারের ফলে কলকাতার পয়েন্ট দাঁড়াল ১১ ম্যাচে ৮।

IPL 2022: প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেল নাইট রাইডার্সের, লখনউয়ের বিরুদ্ধে রেকর্ড রানে পরাজিত শাহরুখের দল

নির্ধারিত ২০ ওভার শেষে লখনউ সুপার জায়ান্ট তোলে ১৭৬/৭ রান। লখনউয়ের দেওয়া ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে কেকেআর-এর ইনিংস শেষ হয়ে যায় ১০১ রানে। এ দিন কলকাতার কোনও টপ অর্ডার ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। তবে তা ম্যাচ জেতার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। সুনীল নারিল করেন ২২ রান এবং আ্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে ৪৫ রান। এই ম্যাচে কেকেআর-এর মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হয়েছেন। এই তালিকায় রাসেল এবং নারিন ছাড়া একমাত্র রয়েছেন অ্যারন ফিঞ্চ (১৪)।

এই ম্যাচে রান পাননি বাবা ইন্দ্রজিৎ (০), শ্রেয়স আইয়ার (৬), নীতীশ রানা (২) এবং রিঙ্কু সিং (৬)। লখনউ-এর হয়ে দুর্দান্ত বোলিং করেন আবেশ খান। একটি মেডেন সহ তিন উইকেট পেয়েছেন তিনি। জেস হোল্ডারও পেয়েছেন তিন উইকেট। অপর দিকে ৩ ওভারে একটি মেডেন সহ মাত্র ৬ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মহসিন খান।

লখনউ-এর হয়ে এই ম্যাচে অর্ধ-শতরান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার কুইন্টন (৫০) ডি কক ছাড়াও এই ম্যাচে রান পেয়েছেন ছন্দে থাকা দীপক হুডা (৪১)। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেও তাঁর ঝোড়ে ইনিংস প্রশংসার দাবি রাখে। এ দিন রান পাননি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। একটি বল না খেলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। কুইন্টন এবং দীপক হুডার উইকেটের পতনের পতন রানের গতিতে বাঁধ পড়ে লখনউয়ের। ক্রুণাল পান্ডিয়া এবং আয়ূষ বাদোনী রান পেলেও টি-২০ সুলভ ইনিংস এই দুইয়ের একজনও খেলেননি। যার ফলে শেষের দিকের ওভারগুলিতে এতটাই কম রান আসে যে আদৌ লখনউ ১৬০ রানের গণ্ডি পার করতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল।

IPL 2022: প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেল নাইট রাইডার্সের, লখনউয়ের বিরুদ্ধে রেকর্ড রানে পরাজিত শাহরুখের দল

তবে, মার্কাস স্টইনিসের ঝোড়ো ইনিংস এবং জেসন হোল্ডারের যোগ্য সঙ্গত ১৭৬ রানে পৌঁছতে সাহায্য করে আইপিএল-এর এই নতুন ফ্রাঞ্চাইজিকে। কলকাতার হয়ে জঘন্য বোলিং করেন শিবম মাভি। ৪ ওভারে ৫০ রান খরচ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+