আইপিএল ২০২০ : সিএসকে যুদ্ধ মাত করতে কেন নারিনের ওপর ভরসা করবে কেকেআর!

আইপিএল ২০২০ : সিএসকে যুদ্ধ মাত করতে কেন নারিনের ওপর ভরসা করবে কেকেআর!

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন যে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংসের মধ্যে আজকের লড়াই জমবে। কারণ ভারসাম্যের নিরিখে দুই দলই কার্যত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ক্রিকেটারদের ব্যক্তিগত দক্ষতা ও পারফরম্যান্স কেকেআর ও সিএসকে-র মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আজ সন্ধ্যার ম্যাচে চেন্নাই-যুদ্ধ জয় করতে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনের ওপর ভরসা করতে পারে কলকাতা। জেনে নেওয়া যাক তার কারণ।

সিএসকে বনাম নারিন

সিএসকে বনাম নারিন

ব্যাট হাতে না হলেও বল হাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে সুনীল নারিনের। মহেন্দ্র সিং ধোনি শিবিরের বিরুদ্ধে এখনও পর্যন্ত আইপিএলে ১৪টি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। যা কেকেআর শিবিরে সর্বাধিক।

আজ নারিনের দিকে তাকিয়ে কেকেআর

আজ নারিনের দিকে তাকিয়ে কেকেআর

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে সফল বোলার সুনীল নারিনকে আজ কীভাবে ব্যবহার করেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। কারণ বিশেষজ্ঞরা মনে করেন, যবে থেকে ক্যারিবিয়ান স্পিনারের হাতে ব্যাট ধরিয়ে দেওয়া হয়েছে, তবে থেকে আইপিএলে তাঁর বোলিং পারফরম্যান্সের গ্রাফ নেমেছে। আজকের ম্যাচে নারিনকে দিয়ে ওপেন না করিয়ে কেবল বোলিংয়েই মনোসংযোগ করানো উচিত বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। তাতেই সিএসকে-র বিরুদ্ধে যুদ্ধ জয় সম্ভব বলে বিশ্বাস কেকেআর ফ্যানদেরও।

আইপিএলে নারিনের বোলিং রেকর্ড

আইপিএলে নারিনের বোলিং রেকর্ড

আইপিএলে এখনও পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ১২৪টি উইকেট নিয়েছেন কেকেআরের সুনীল নারিন। টুর্নামেন্টে পাঁচ ও চার উইকেট যথাক্রমে এক ও ছয় বার নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন নারিন।

আইপিএলে ব্যাটসম্যান নারিন

আইপিএলে ব্যাটসম্যান নারিন

আইপিএলে এখনও পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ৭৯৮ রান করেছেন সুনীল নারিন। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ২৭ রান করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+