IPL 2024: প্লে-অফে জয়ের পাল্লা ভারী নাইটদের, জেনে নিন আইপিএল নকআউটের ম্যাচগুলিতে কেকেআরের ফলাফল
পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই চলতি আইপিএলে প্লে-অফে জায়গা করে নিয়েছে কেকেআর। ১ নম্বরে থাকায় ফাইনালের উঠার পথে দুটি সুযোগ পাবে নাইটরা। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআর কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। আইপিএলের ইতিহাসে প্লে-অফের ম্যাচগুলিতে কেকেআরের ফলাফল কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
মোট ১৩টি আইপিএল প্লে-অফের ম্যাচ খেলেছে কেকেআর, এরমধ্যে ৮টি খেলায় জয় পেয়েছে বাকি ৫ ম্যাচে হারতে হয়েছে।২০১১ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবার আইপিএল প্লে-অফে খেলার সুযোগ পায় কেকেআর। সেইবার এলিমিনেটরের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল নাইটদের।

চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ফাইনাল ম্যাচে ১৯১ রানের লক্ষ্যমাত্রা ছিল কলকাতার সামনে। মনিন্দর বিশলা ৮৯ রান করে কেকেআরকে জিতিয়ে দেন। এরপর ২০১৪ সালে ফের আইপিএলে প্লে-অফে স্থান পায় কেকেআর। প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে পাঞ্জাব দলকে ২৮ রানে হারিয়ে দেয় গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নাইট ব্রিগেড। এরপর ফাইনাল ম্যাচে সেই পাঞ্জাবেরই মুখোমুখি হয় কেকেআর। কিন্তু ২০০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমেও জয় তুলে নেয় কেকেআর, সেই সঙ্গে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় কলকাতা।
২০১৬ সালে কেকেআর কিন্তু চতুর্থ হয়ে এর ফলে এলিমিটারের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় কলকাতার। ২০১৭ সালে বদলা নেওয়ার সুযোগ ছিল কেকেআরের সামনে। সেই বছর কোয়ালিফায়ারের ম্যাচে ফের হায়দরাবাদের কাছেই হারে কলকাতা। এরপর দ্বিতীয়বার ফাইনালে উঠার সুযোগ পেয়েছিল কেকেআর। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স এর কাছে ৬ উইকেটে হেরে ফাইনাল খেলা স্বপ্ন অধরাই থাকে নাইটদের।
২০১৮ সালে এলিমিনেটরের প্রথম ম্যাচে রাজস্থান রয়ালসকে ২৫ রানে হারিয়ে দেয় কেকেআর কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১৪ রানে হেরে যায় নাইট ব্রিগেড।
২০২১ সালে ফের আইপিএল প্লেয়ারে যোগ্যতা অর্জন করে কেকেআর। এলিমিনেটরের প্রথম ম্যাচে আরসিবিকে চার উইকেটে হারিয়ে দেয় কলকাতা। এরপর ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে দিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে।কিন্তু ফাইনালে সিএসকে দলের কাছে ২৭ রানে হেরে রানার্স আপ হয়েছিল থাকতে হয় নাইটদের একবার।
চলতি মরশুমে একবার জায়গা করে নিয়েছে কেকেআর এবার গ্রুপ লীগের শীর্ষস্থানে থাকায় দুটি সুযোগ পাবে শ্রেয়স আইয়ারের দল।












Click it and Unblock the Notifications