কেকেআরের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ করোনা আক্রান্ত, অনিশ্চিত ইংল্যান্ড সফরে

কলকাতা নাইট রাইডার্স তথা ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ করোনা আক্রান্ত। প্রসিদ্ধ নাইট শিবিরের চতুর্থ ক্রিকেটার যিনি করোনা পজিটিভ ধরা পড়েছেন। ইংল্যান্ডগামী ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে।

কেকেআরের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ করোনা আক্রান্ত, অনিশ্চিত ইংল্যান্ড সফরে

আইপিএল স্থগিত হওয়ার আগে জানা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা আক্রান্ত। আজ সকালে প্রথমে জানা যায় নাইট দলে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্টের করোনা ধরা পড়েছে। সে কারণে এই মুহূর্তে তাঁর দেশে ফেরা সম্ভব হচ্ছে না। এরপরই জানা যায় প্রসিদ্ধ কৃষ্ণর করোনা আক্রান্ত হওয়ার খবর। কেকেআরের তরফে জানানো হয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

কেকেআরের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ করোনা আক্রান্ত, অনিশ্চিত ইংল্যান্ড সফরে

কলকাতা নাইট রাইজার্সের বোলিংকে এবারও নির্ভরতা দিয়েছেন কর্নাটকের প্রসিদ্ধ কৃষ্ণ। ৭ ম্যাচে ৮টি উইকেট দখল করেন। সেরা বোলিং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩০ রানে ৩ উইকেট। ভারতীয় দলের জার্সিতে অভিষেক ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে। তিন ম্যাচে ৬টি উইকেট নেন। প্রথম ম্যাচেই ৫৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের বিনিময়ে দুই উইকেট।

কেকেআরের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ করোনা আক্রান্ত

সেই প্রসিদ্ধকেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের দলে রাখা হয়েছে। তবে করোনা আক্রান্ত ধরা পড়ায় তিনি আপাতত অনিশ্চিত হয়ে পড়লেন। কেন না, করোনা আক্রান্ত ঋদ্ধিমান সাহাকে দলে রাখা হলেও বলা হয়েছে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তিনি ইংল্যান্ডের বিমান ধরতে পারবেন। অ্যাপেনডিসাইটিস অপারেশন হওয়া রাহুলের ক্ষেত্রেও তাই। ভারতীয় দলের ইংল্যান্ড যাওয়ার কথা ২ জুন। তার আগে সকলে সুস্থ হয়ে গেলে অবশ্য কোনও অসুবিধা থাকবে না।

ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব। লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্ট্যান্ড বাই ক্রিকেটার- অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, আরজান নাগওয়াসওয়ালা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+