IPL 2021: শারজায় কেকেআরের বিরুদ্ধে প্রাথমিক লক্ষ্যের চেয়ে অনেক দূরে থামল দিল্লি ক্যাপিটালস

চলতি আইপিএলের ৪১তম ম্যাচে শারজায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১২৮ রান। মন্থর উইকেট দেখে টস হারার পর দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ বলেছিলেন, এই উইকেটে ১৫০ থেকে ১৬০ রান জেতার পক্ষে পর্যাপ্ত। যদিও কলকাতা নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই অবধি পৌঁছাতে পারল না দিল্লি ক্যাপিটালস।

প্রাথমিক লক্ষ্যের চেয়ে অনেক দূরে থামল দিল্লি ক্যাপিটালস

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে স্টিভ স্মিথ ও ঋষভ পন্থ দুজনেই ৩৯ রান করেন। শিখর ধাওয়ান করেন ২৪। দিল্লি ক্যাপিটালসের কোনও ব্যাটারই ছক্কা মারতে পারেননি। সুনীল নারিন, লকি ফার্গুসনের মতো ২ উইকেট তুলে নিয়ে চমক দিলেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের হয়ে অভিষেক ম্যাচে টিম সাউদির ঝুলিতে একটি উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। সুনীল নারিন চার ওভারে ১৮ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। লকি ফার্গুসন ২ ওভার বল করে ১০ রানের বিনিময়ে দুটি এবং ভেঙ্কটেশ আয়ার ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

চোটের কারণে পৃথ্বী শ এদিন খেলতে পারেননি। নাইটরা পায়নি আন্দ্রে রাসেলকে। মন্থর পিচে ভালোই শুরু করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার শিখর ধাওয়ান ও স্টিভ স্মিথ। পঞ্চম ওভারের শেষ বলে দলের ৩৫ রানের মাথায় ধাওয়ানকে ফেরান লকি ফার্গুসন। পাঁচটি চারের সাহায্যে ২০ বলে ২৪ রান করেন শিখর। শ্রেয়স আইয়ার ১ রানে সুনীল নারিনের বলে বোল্ড হন। ১২.২ ওভারে দলের ৭৭ রানের মাথায় স্টিভ স্মিথ বোল্ড হন লকি ফার্গুসনের বলে। চারটি চারের সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করেন স্মিথ। তিন উইকেটে ৭৭ থেকে ১৫.৩ ওভারে ৯২ রানে ষষ্ঠ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। শিমরন হেটমায়ার ৪ ও অক্ষর প্যাটেল শূন্য রানে ভেঙ্কটেশের শিকার হন।

ললিত যাদবকে শূন্য রানে বোল্ড করেন নারিন। শেষ ওভারে তিন উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস, যার দুটি রান আউট। এই ওভারের প্রথম বলে ৮ বলে ৯ রান করে টিম সাউদির শিকার হয়ে তাঁর সঙ্গে বাকযুদ্ধে জড়ান রবিচন্দ্রন অশ্বিন। পরের বলে পরিবর্ত করুণ নায়ারের দুরন্ত থ্রোয় রান আউট হন পন্থ। ঋষভ ৩৬ বলে ৩৯ করেন, তাঁর ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি। আবেশ খান করেন ৫। বড় পার্টনারশিপ না গড়তে পারা এবং বলের ঘূর্ণি না ধরতে পারা দিল্লি ক্যাপিটালসকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+