IPL 2021: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজ লক্ষ্যমাত্রা কলকাতা নাইট রাইডার্সের

আইপিএলের প্লে অফে ওঠার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্যমাত্রা ১১৬। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি এগোতে পারেনি সানরাইজার্স। অধিনায়ক কেন উইলিয়ামসন সর্বাধিক ২৬ রান করেছেন।

সানরাইজার্সের বিরুদ্ধে নাইটদের দরকার ১১৬

কেকেআরের বোলারদের মধ্যে ২টি করে উইকেট শিবম মাভি, টিম সাউদি ও বরুণ চক্রবর্তীর।সানরাইজার্স হায়দরাবাদের কাছে এখন সব ম্যাচই নিয়মক্ষার। স্বাভাবিকভাবেই তাগিদের স্পষ্ট অভাব লক্ষ্য করা গিয়েছে কেন উইলিয়ামসনের দলের ব্যাটিংয়ে। কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল সানরাইজার্স। ম্যাচের দ্বিতীয় বলেই শূন্য রানে টিম সাউদির বলে লেগ বিফোর হন ঋদ্ধিমান সাহা। ৩.৪ ওভারে অপর ওপেনার জেসন রয়ের উইকেটটি তুলে নেন শিবম মাভি। ১৩ বলে ১০ করেন রয়। ৬.৫ ওভারে দলের ৩৮ রানের মাথায় রান আউট হয়ে যান কেন উইলিয়ামসন। হায়দরাবাদের কিউয়ি অধিনায়ক করেন সর্বাধিক ২১ বলে ২৬ রান। তাঁর ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি। বড় পার্টনারশিপ গড়তে না পারার খেসারত দিয়ে তাই ১১৫ রানের বেশি তুলতে পারেনি অরেঞ্জ আর্মি।

সানরাইজার্সের বিরুদ্ধে নাইটদের দরকার ১১৬

১৮ বলে ২৫ রান করেন আবদুল সামাদ। প্রিয়ম গর্গ আউট হন ব্যক্তিগত ২১ রানে। আর কেউ দুই অঙ্কের রান পেরোতে পারেননি। নাইটদের হয়ে টিম সাউদি ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তীর বোলিং ফিগারও একই। শিবম মাভি ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট পান। এই ম্যাচে শাকিব আল হাসানকে প্রথম একাদশে রেখেছে কেকেআর। শাকিব আজ দলে এসেছেন টিম সেইফার্টের জায়গায়। বাংলাদেশের এই অলরাউন্ডার এদিন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে একটি উইকেট পান। শাকিব আবার রান আউট করেন উইলিয়ামসনকে। জয়ের জন্য টার্গেট অল্প হলেও ধীরেসুস্থেই এগোচ্ছেন কেকেআরের দুই ওপেনার। ১৮ বলে ২৫ রান করেন আবদুল সামাদ। প্রিয়ম গর্গ আউট হন ব্যক্তিগত ২১ রানে। আর কেউ দুই অঙ্কের রান পেরোতে পারেননি। নাইটদের হয়ে টিম সাউদি ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তীর বোলিং ফিগারও একই। শিবম মাভি ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট পান। এই ম্যাচে শাকিব আল হাসানকে প্রথম একাদশে রেখেছে কেকেআর। শাকিব আজ দলে এসেছেন টিম সেইফার্টের জায়গায়। বাংলাদেশের এই অলরাউন্ডার এদিন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে একটি উইকেট পান। শাকিব আবার রান আউট করেন উইলিয়ামসনকে। জয়ের জন্য টার্গেট অল্প হলেও ধীরেসুস্থেই এগোচ্ছিলেন কেকেআরের দুই ওপেনার। জেসন হোল্ডারের বলে আউট হয়ে গিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি করেন ৮। ৪.৪ ওভারে ২৩ রানের মাথায় কেকেআরের ওপেনিং জুটি ভাঙে।

সানরাইজার্সের বিরুদ্ধে নাইটদের দরকার ১১৬

আজকের ম্যাচে জিতলে কেকেআরের পয়েন্ট দাঁড়াবে ১৩ ম্যাচে ১২। শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় নাইটরা রয়েছে চারে। ১২ ম্যাচে আপাতত ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যেই শেষ চারের ছাড়পত্র আদায় করে নিয়েছে। বাকি জায়গাটির দৌড়ে একাধিক দল থাকায় গুরুত্বপূর্ণ হতে পারে নেট রান রেট। তবে আজ জিতলে কিছুটা এগিয়েই যাবে ইয়ন মর্গ্যানের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+