IPL 2022: দুর্ধর্ষ লড়াই চালিয়েও শেষ রক্ষা হল না, আইপিএল থেকে বিদায় কলকাতার, প্লে-অফে লখনউ

IPL 2022: প্রত্যাশা মতোই আইপিএল থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স, প্লে-অফে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ

যা হওয়ার ছিল সেটাই হল, কলকাতা নাইট রাইডার্সের অতি বড় সমর্থকও আশা করতে পারেননি এই ভাঙাচোরা দল নিয়ে কেকেআর প্লে-অফে উঠে পারবে। শেষ ম্যাচে সেটাই হল। সরকারী ভাবে লিগের বাইরে চলে যাওয়ার ছাড়পত্র অর্জন করে ছিল শাহরুখ খানে দল। ডি ওয়াই প্যাটল স্টেডিয়ামে নাইট রাইডার্সকে ২ রানে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টস। লখনউ-এর ২১০/০ রানের জবাবে নাইট রাইডার্সের ইনিংস সমাপ্ত হল ২০৮/৮ রানে।

IPL 2022: দুর্ধর্ষ লড়াই চালিয়েও শেষ রক্ষা হল না, আইপিএল থেকে বিদায় কলকাতার, প্লে-অফে লখনউ

তবে, এই ম্যাচ হারলেও হৃদয় জয় করে নিয়েছে নাইট রাইডার্সের ব্যাটিং। ২১০ রানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে যে ভাবে কেকেআর এই ইনিংস সাজিয়েছিল তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে ইতিহাস তৈরি করে ওপেনিং জপুটিতে ২১০ রান তোলে গুজরাত। গোটা ইনিংসে একটি উইকেটও তারা হারায়নি। লখনউয়ের উইকেটরক্ষক কুইন্টন ডি কক ৭০ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১০টি চার এবং ১০টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়ে ছিলেন এই বিধ্বংসী ব্যাটার। দক্ষিণ আফ্রিকার মহাতারকার এই মহাকাব্যিক ইনিংসের কারণে ঝুকি নেননি কে এল রাহুল। উইকেট বাঁচিতে এবং বেশি ঝুকিপূর্ণ শট না খেলে ৫১ বলে ৬৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। এই অর্ধ শতরানের সৌজন্যে ৫০০-এর উপর রান চলতি আইপিএল-এ পূর্ণ করলেন কে এল রাহুল। এই নিয়ে লাগাতার পাঁচটি আইপিএল-এ ৫০০ রানের বেশি করলেন তিনি। কলকাতার বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে লখনউ-এর এই ব্যাটসম্যানের সামনে।

২১১ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইট রাইডার্স। প্রথম ওভারেই রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার। অজিঙ্ক রাহানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পাওয়া অভিজিৎ তোমার ফেরেন ৪ রানে। ৯ রানে ২ উইকেট হারিয়ে ঢুকতে থাকা কেকেআর'কে অক্সিজেন দেন নীতীশ রানা এবং শ্রেয়স আইয়ার। রানা ২২ বলে ৪২ রান করেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে। ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স আইয়ার। স্যাম বিলিংস করেন ৩৬ রান। তবে, দলের অত্যন্ত প্রয়োজনের সময়ে এই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি আন্দ্রে রাসেল (৫)। ১৬.৪ ওভারে ১৫০/৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা কেকেআর-কে খাদের কিনার থেকে উঠে আসার স্বপ্ন দেখান রিঙ্কু সিং এবং সুনীল নারিন। ১৫ বলে বিভৎস ৪০ রানের ইনিংস খেলেন রিঙ্কপু। তিনি শেষ পর্যন্ত ক্রিজে থাকলে এই ম্যাচ হয়তো জিতে ফিরত কেকেআর। ৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন সুনীল নারিন। শেষ বলে জয়ের জন্য কেকেআর-এর প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু শেষ বলে বোল্ড হয়ে সমস্ত আশা শেষ করে দেন উমেশ যাদব।

লখনউ-এর হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মহসিন খান এবং মার্কাস স্টইনিস। এই ম্যাচে জয়ের ফলে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+