করব লড়ব জিতব-রে এখন অতিত, নাইটদের নয়া থিম 'তৈয়ার হ্যায়', দেখুন ভিডিও
রবিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কেকেআর। আর সেই ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে নতুন থিম সং-এর ভিডিও ভার্সান বাজারে ছাড়ল শাহরুখ খানের দল।
কলকাতার ফ্যানরা মজে গিয়েছিল সেই সুরে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। সৌরভ সরে গিয়ে এসেছিলেন নতুন অধিনায়ক গৌতম গম্ভীর। এবার আরও এক নতুন করে যেন শুরু কলকাতা নাইট রাইডার্সের। কারণ, বিদায় নিয়েছেন এতদিনের অধিনায়ক গৌতম গম্ভীর। এখন নাইটদের দলে নতুন অধিনায়ক দীনেশ কার্তিক। এমনকী, বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলের মধ্যে এবার থিম সং-ও বদলে ফেলল কেকেআর।

রবিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কেকেআর। আইপিএল ২০১৮-র মরসুমে এটাই তাদের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে নতুন থিম সং-এর ভিডিও ভার্সান বাজারে ছাড়ল শাহরুখ খানের দল।
নাইট-দের শিবিরের নতুন স্লোগান 'কেকেআর তৈয়ার হ্যায়'। আগের ক্যাপশন 'করব-লড়ব-জিতব রে'-কে রাখা হলেও তা শুধুমাত্র ট্যাগলাইন। আসলে এই ট্যাগলাইনের মাধ্যমেই কেকেআর-এর নতুন স্লোগানকে সকলের সামনে রেখেছেন শাহরুখ খান এবং তাঁর কেকেআর টিম।
থিম সং-এর ভিডিও-তে স্থান পেয়েছে কলকাতার দ্রষ্ট্রব্য সব স্থান। তারসঙ্গে তুলে ধরা হয়েছে কলকাতার অলি-গলি এবং চরিত্রের খণ্ড-খণ্ড মুহূর্ত। কিন্তু, আগের থিম সং-এর যেমন বাংলা ভাষার একটা প্রাধান্য ছিল কেকেআর-এর নতুন গানে বাংলা ভাষার প্রভাব নেই। বরং এতে রাষ্ট্রভাষার প্রভাবই বেশি। বলতে গেলে আঞ্চলিকতার পরিচয় ঝেরে ফেলে কেকেআর-এর থিম সং এখন হিন্দিভাষী।
এমনিতেই নিন্দুকদের অভিযোগ, কেকেআর-এর অবস্থা এখন কলকাতার ময়দানের তিন প্রধান ফুটবল ক্লাবের মতো। তবে, আতস কাঁচ নিয়ে বের হলে তিন প্রধানে বাঙালি ফুটবলার মেলে, কিন্তু কেকেআর-এ সেটা এই মরসুমে পাওয়া যাবে না। নিন্দুকদের এমন মনোভাবের মধ্যে কেকেআর তাদের থিম সং থেকে বাংলা ভাষাকে বর্জন করায় নতুন কোনও বিতর্ক তৈরি হবে না তো! সে সম্ভাবনা এক্কেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications