IPL 2021: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং কেকেআরের, আন্দ্রে রাসেল ও পৃথ্বী শ-র চোট

শারজায় আইপিএলের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছেন, তিনি টস জিতলে ব্যাটিংই করতেন। এই উইকেটে ১৫০ থেকে ১৬০ রান যথেষ্ট বলেই মনে হচ্ছে। কেকেআরের প্রথম একাদশে দুটি পরিবর্তন। চোটের কারণে নেই আন্দ্রে রাসেল, দলে এসেছেন টিম সাউদি। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় নেওয়া হয়েছে সন্দীপ ওয়ারিয়ারকে। দিল্লি ক্যাপিটালসে চোটের কারণে নেই পৃথ্বী শ, প্রথম একাদশে এসেছেন স্টিভ স্মিথ।

 দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং কেকেআরের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল। তাঁর পরিবর্তে আজ প্রথম একাদশে এলেন টিম সাউদি, কলকাতা নাইট রাইডার্সে আজ অভিষেক নিউজিল্যান্ড পেসারের। আইপিএলের প্লে অফে পৌঁছে গেলেও দিল্লি ক্যাপিটালস শিবির কেকেআরকে হাল্কাভাবে নিচ্ছে না। কাগিসো রাবাডা বলেছেন, কেকেআর ভালো খেলছে। তারা বিপজ্জনক দল। ভালো ফর্মেও রয়েছে, ফলে আজকের ম্যাচ সহজ হবে না। তবে আমরাও যেভাবে খেলছি সেটাই সকলে ধরে রাখতে চাই। স্বদেশীয় এনরিখ নরকিয়া (এনরিখ নর্টজে)-র সঙ্গে বোলিংও তিনি উপভোগ করছেন বলে জানিয়েছেন প্রোটিয়া পেসার।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস (আগে নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস) ও কলকাতা নাইট রাইডার্স পরস্পরের মুখোমুখি হয়েছে ২৭ বার। নাইটরা জিতেছে ১৪টিতে, ১৩টিতে দিল্লি। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে আমেদাবাদে ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল ৭ উইকেটে। গত বছরের আইপিএলে ৩ অক্টোবর প্রথম সাক্ষাতে শারজায় দিল্লি ক্যাপিটালস জয়লাভ করেছিল ১৮ রানে, ২৪ অক্টোবর ফিরতি সাক্ষাতে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারায়। ২০১৪ সালে দুবাইয়ে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে পরাস্ত করেছিল।

টসের পর ইয়ন মর্গ্যান বলেছেন, উইকেট কেমন আচরণ করবে তা এখন বোঝা যাচ্ছে না। সে কারণেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দল হিসেবে আমরা ম্যাচ ধরে ধরে ফোকাস স্থির করছি। কয়েকটা ম্যাচ আগেই আমরা সাতে ছিলাম। ব্যক্তিগত ও দলগতভাবে সকলেই নিজের সেরাটা দিচ্ছেন। আমার নিজের ফর্ম কিছুটা চিন্তার কারণ। সবমিলিয়ে কেকেআর আজ জিতে শেষ চারে জায়গা পাকা করতে মুখিয়ে রয়েছে। আজকের ম্যাচ জিতলে জটিল সমীকরণও প্লে অফ থেকে ছিটকে দিতে পারবে না দিল্লি ক্যাপিটালসকে। আইপিএলের প্রথমার্ধে কেরলের পেসার সন্দীপ ওয়ারিয়ারের করোনা হয়েছিল। তিনি আজ এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলছেন। যদিও টি ২০ বিশ্বকাপের আগে শাকিব আল হাসান বাইরে থাকায় হতাশ বাংলাদেশের ভক্তরা।

দিল্লি ক্যাপিটালস- স্টিভ স্মিথ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া (এনরিখ নর্টজে), আবেশ খান

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, লকি ফার্গুসন, টিম সাউদি, সন্দীপ ওয়ারিয়ার, বরুণ চক্রবর্তী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+