IPL 2021: দুবাইয়ে মুখোমুখি কেকেআর-পাঞ্জাব কিংস, দুই দলের সম্ভাব্য একাদশ ও দ্বৈরথের রেকর্ড জানুন
আইপিএলে কাল দুবাইয়ে পাঞ্জাব কিংসকে হারালে প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। যে তিনটি দল চার নম্বর জায়গাটি দখলের জন্য কেকেআরকে চ্যালেঞ্জ জানানোর অবস্থায় রয়েছে তাদের সকলের চেয়েই সুবিধাজনক জায়গায় রয়েছে নাইটরা। রাসেল, ফার্গুসনের চোট কিংবা অধিনায়ক ইয়ন মর্গ্যানের অফ ফর্ম সত্ত্বেও লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচে কেকেআর নামবে ফেভারিট হিসেবেই।

এগিয়ে কলকাতা
আইপিএলের পয়েন্ট তালিকায় ১১ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে কেকেআরের, নেট রান রেট ০.৩৬৩। মুম্বই ইন্ডিয়ান্স সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে, গতবারের চ্যাম্পিয়নদের নেট রান রেট মাইনাস (-) ০.৪৫৩। পাঞ্জাব কিংস ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে ছয়ে, তাদের নেট রান রেট মাইনাস (-) ০.২৮৮। রাজস্থান রয়্যালস ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৪৬৮। এখনও অবধি আইপিএলে পাঞ্জাব ও কলকাতা পরস্পরের বিরুদ্ধে ২৮টি ম্যাচ খেলেছে। ১৯টিতে জিতেছে কেকেআর, পাঞ্জাব ৯টিতে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে কেকেআর ২ রানে জিতেছিল আবু ধাবিতে, ফিরতি সাক্ষাতে শারজায় পাঞ্জাব জিতেছিল ৮ উইকেটে। তবে চলতি আইপিএলে ২৬ এপ্রিল আমেদাবাদে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছিল।

ফুরফুরে মেজাজে নাইটরা
দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর নাইটরা রয়েছে ফুরফুরে মেজাজেই। তবে অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজেও অফ ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত। চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি আন্দ্রে রাসেল। তিনি পাঞ্জাব কিংস ম্যাচেও নামতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। রাসেলের জায়গায় দলে এসে টিম সাউদিও খারাপ খেলেননি দিল্লি ম্যাচে। ফলে প্লে অফের কথা মাথায় রেখে রাসেলকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না নাইট শিবির। আবার টি ২০ বিশ্বকাপও রয়েছে। রাসেলের হ্যামস্ট্রিংয়ে চোট যে গুরুতর সেই ইঙ্গিত মিলেছে দীনেশ কার্তিকের কথাতেই। আগের ম্যাচে আবার লকি ফার্গুসনও চোট পেয়েছেন। তবে ফার্গুসনের চোট রাসেলের মতো গুরুতর নয় বলেও মন্তব্য করেছিলেন কার্তিক।
|
কেকেআরের সম্ভাব্য একাদশ
এই পরিস্থিতিতে লকি ও রাসেল খেলতে না পারলে শাকিব আল হাসান সুযোগ পেতে পারেন। কিংবা বেন কাটিংকেও নামানো হতে পারে। কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, টিম সাউদি, লকি ফার্গুসন বা শাকিব আল হাসান বা বেন কাটিং, প্রসিদ্ধ কৃষ্ণ বা সন্দীপ ওয়ারিয়ার, বরুণ চক্রবর্তী।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য ১১
ময়াঙ্ক আগরওয়াল ঘাড়ের অস্বস্তি কাটিয়ে কেকেআর ম্যাচে দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাইরে যেতে হবে মনদীপ সিংকে। প্রথম একাদশে থাকলে নিকোলাস পুরাণ কেরিয়ারের ২০০তম টি ২০ ম্যাচে নামার সুযোগ পাবেন। ক্রিস গেইল আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে শাহরুখ খানকে খেলানো হতে পারে। পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল বা মনদীপ সিং, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, দীপক হুডা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, নাথান এলিস, অর্শদীপ সিং, মহম্মদ শামি।
Your questions answered by our Knights! 😁
— KolkataKnightRiders (@KKRiders) September 30, 2021
Here's our players answering some of your questions in @socios Ask the Knights contest. #BeMoreThanAFan #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/jCT6bPVfll












Click it and Unblock the Notifications