IPL Auction 2022: গত বারের অর্ধেকেরও কম টাকায় কেকেআর তুলে নিল অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে
গত বারের অর্ধেকেরও কম টাকায় কেকেআর তুলে নিল অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে
আইপিএল-এর নিলাম থেকে প্যাট কামিন্সকে ৭.২৫ কোটি টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স। গত বারের অর্ধেকেরও কম টাকায় কামিন্সকে তুলে নিল শাহরুখ খানের দল। ২০২০ সালের নিলামে প্যাট কামিন্সকে ১৫ কোটি টাকায় নিয়ে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

শেষ দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছিলেন কামিন্স। যদিও তাঁর জন্য খরচ করা ১৫.৫০ কোটি টাকার যথার্থ প্রতিদান তিনি দিতে পারেননি প্যাট। ৮.৮৩ ইকোনমি রেটে ২০২১ সালে কলকাতা নাইট রাইন্ডার্সের হয়ে বোলিং করেছেন তিনি। দুই মরসুম মিলিয়ে ২১ ম্যাচে ২১ উইকেট সংগ্রহ প্যাটের।
২০২১ সালের আইপিএল-এ মাত্র একটি লেগই খেলেছিলেন কমিন্স। অতীতে আইপিএল-এ এই বিধ্বংসী পেসারকে দেখআ গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটলসের জার্সিতে। গত বছর অ্যাশেজের আগে কামিন্সকে টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করে করে অস্ট্রেলিয়া। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডকে ঘরের মাঠে ঐতিহ্যশালী অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
এই বারের নিলামে সর্বাধিক চার জন ক্রিকেটার ধরে রাখতে পারত ফ্রাঞ্চাইজিগুলি। সর্বাধিক চার জনকেই ধরে রেখেছিল কেকেআর। সেই তালিকায় বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ারের নাম থাকলেও ছিল না কামিন্সের নাম। নিলামে কামিন্সের জন্য যে ভাবে ঝাঁপিয়েছিল কলকাতা তা থেকে পরিস্কার বাজারে ছেড়ে নিলামে তাঁকে তুলনা মূলক কম দামে তুলে নেওয়ার ছকই কষেছিল শাহরুখ খানের দল। তবে, একদম কম দামে তাঁকে পায়নি কেকেআর। সাত কোটি পঁচিশ লক্ষ টাকা ঝুলিতে থেকে খরচ করে তবেই এই বিধ্বংসী পেসারের সার্ভিস নিশ্চিত করেছে কলকাতার আইপিএল ফ্রাঞ্চাইজিটি।












Click it and Unblock the Notifications