IPL 2021: কেকেআরের জয়ের ব্যবধানের চেয়েও কম রান তুলল রাজস্থান! কেন শেষ চার নিশ্চিত নাইটদের?
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয়ার্ধে সাত ম্যাচে পঞ্চম জয় ছিনিয়ে নিয়ে চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। নিশ্চিতভাবে বলা যাচ্ছে এই কারণেই যে, মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে নাইটদের নেট রান রেট টপকানো অসম্ভব! রান তাড়া করে জিতলেও প্লে অফে যেতে পারবে না গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে প্লে অফে যাওয়া নিশ্চিত করতে হলে রোহিত শর্মাদের ২৫০ রান তুলে বিপক্ষকে ৮০ রানের কমে গুটিয়ে দিতে হবে। ফলে বলাই যায় রাজস্থান রয়্যালসের পরাজয়ের ফলে ছিটকেই গেল মুম্বই ইন্ডিয়ান্স। শিবম মাভি ৩.১ ওভারে ২১ রানের বিনিময়ে চার উইকেট তুলে নিলেন। তাঁর আইপিএল কেরিয়ারে এটা সেরা বোলিং ফিগার।

চলতি আইপিএলে শারজায় এদিন সর্বাধিক রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। ৩.৪ ওভারে ১৩ রান স্কোরবোর্ডে ওঠার ফাঁকে সঞ্জু স্যামসনের দলের চার উইকেট পড়ে যায়। পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ৪ উইকেটে ১৭। অষ্টম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে ফের দুই উইকেট পড়তে ৮ ওভারের শেষে রাজস্থানের স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৩৪। নবম ওভারের শেষে স্কোর ছিল সাত উইকেটে ৩৫।

আইপিএলে সর্বনিম্ন স্কোরের রেকর্ডটি রয়েছে আরসিবির দখলে। ২০১৭ সালে কলকাতায় নাইটদের বিরুদ্ধেই বিরাট কোহলিরা অল আউট হয়ে গিয়েছিল ৯.৪ ওভারে ৪৯ রানে। ২০০৯ সালে আরসিবির বিরুদ্ধে কেপটাউনে ১৫.১ ওভারে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল রাজস্থান রয়্যাল। এদিন অবশ্য সেই লজ্জার হাত থেকে বাঁচালেন সাতে নামা রাহুল তেওয়াটিয়া। তিনি ৩৬ বলে ৪৪ রান করেন। শিবম দুবে করেন ১৮।
No words to describe this feeling! ❤️#KKRvRR #KKR #AmiKKR #IPL2021 pic.twitter.com/NjeMpCgkcv
— KolkataKnightRiders (@KKRiders) October 7, 2021
১১.২ ওভারে ৬২ রানে পড়েছিল অষ্টম উইকেট। এরপর ১৫.৩ ওভারে ৮৫ রানের মাথায় নবম উইকেট হারায় রাজস্থান রয়্যালস। এরপর ১৬.১ ওভারে ৮৫ রানেই শেষ হয় রাজস্থান রয়্যালসের ইনিংস। এবারের আইপিএলে কোনও দলের এটিই সর্বনিম্ন রান। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে ৯ উইকেটে ৯০ তুলেছিল রাজস্থান। এদিন সঞ্জুর দলের মাত্র দুই ব্যাটারই দুই অঙ্কের রান পান। যশস্বী জয়সওয়াল, ক্রিস মরিস ও অনুজ রাওয়াত শূন্য রানে আউট হন। লিয়াম লিভিংস্টোন ৬, সঞ্জু স্যামসন ১, গ্লেন ফিলিপস ৮ রান করেন। জয়দেব উনাদকাট ৬ ও চেতন সাকারিয়া ১ রানে আউট হন। শাকিব আল হাসান বোলিং ওপেন করে ১ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন যশস্বী জয়সওয়ালের উইকেট। চোট সারিয়ে কামব্যাক ম্যাচে লকি ফার্গুসন চার ওভারে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন।
No points for guessing tonight's Man of the Match 😉
— KolkataKnightRiders (@KKRiders) October 7, 2021
4️⃣/2️⃣1️⃣ - What a time to register his best figures in IPL! @ShivamMavi23 #KKRvRR #KKR #AmiKKR #KorboLorboJeetbo #IPL2021 pic.twitter.com/pq5XJvpdAA
ইয়ন মর্গ্যান বলেন, টস হেরে ব্যাট করা সহজ ছিল না। কিন্তু শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার যেভাবে শুরু করেছিলেন তা অনবদ্য ছিল। ১৭০-এর উপর বেশি রান উঠে যাওয়ায় আমরাই চালকের আসনে ছিলাম। শাকিব আল হাসান যেভাবে দুটি ম্যাচ খেললেন তাতে আন্দ্রে রাসেলের জায়গায় তিনি ভরসা দিচ্ছেন। রাসেলের হ্যামস্ট্রিংয়ের যে চোট রয়েছে তাতে এবারের আইপিএলে যে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম তা মর্গ্যানের কথাতেও স্পষ্ট।
𝗦𝗧𝗔𝗧𝗘𝗠𝗘𝗡𝗧. 💜💛#KKRvRR #KKR #AmiKKR #IPL2021 pic.twitter.com/maTDfdLrGV
— KolkataKnightRiders (@KKRiders) October 7, 2021
শেষ চার নিশ্চিত করে আপাতত হাল্কা মেজাজে থাকতে চাইছে নাইট শিবির। কেকেআর ১৪ পয়েন্টে পৌঁছে যাওয়ায় বিদায় হয়ে গেল পাঞ্জাব কিংসের। মুম্বই ইন্ডিয়ান্স যদি টস হেরে যায় এবং প্রথমে ব্যাট করতে না পারে তাহলে কোনও আশা থাকবে না রোহিতদের। টস জিতে ব্যাট করেও যে ব্যবধানে জিততে হবে তা মহান অনিশ্চয়তার খেলাতেও অসম্ভবই। নাইটদের নেট রান রেট যেখানে ০.৫৮৭, সেখানে ছয়ে থাকা মুম্বইয়ের নেট রান রেট মাইনাস (-) ০.০৪৮।












Click it and Unblock the Notifications