IPL 2022: রাসেল ঝড়ে ক্ষতবিক্ষত পাঞ্জাব, ক্যারিবিয়ান তারকার দানবীয় ইনিংসের সাক্ষী থাকল আইপিএল

KKR vs Punajb, KKR, Punjab, IPL 2022, IPL, Kolkata Knight Riders, Punjab Kings, Shreyas Iyer, Andre Russell, আইপিএল, আইপিএল ২০২২, শ্রেয়স আইয়রা, আন্দ্রে রাসেল কেকেআর বনাম পঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস

আন্দ্রে রাসেলের দানবীয় ইনিংসের উপর ভর করে পাঞ্জাব কিংসকে ছিন্নবিছিন্ন করল কলকাতা নাইট রাইডার্স। ক্যারিবিয়ান তারকার বিধ্বংসী ব্যাটিং-এর জেরে ৫.৩ ওভার বাকি থাকতে নাইটরা ৬ উইকেটে পরাজিত করল ময়াঙ্ক আগারওয়ালের দলকে।

IPL 2022: রাসেল ঝড়ে ক্ষতবিক্ষত পাঞ্জাব, ক্যারিবিয়ান তারকার দানবীয় ইনিংসের সাক্ষী থাকল আইপিএল

পাঞ্জাব কিংসের দেওয়া ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে নেমে একের পর এক উইকেট হারিয়ে সহজ কাজটা নিজেরাই কঠিন করে দেন অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়াররা। রাহানে শুরুটা ভাল করলেও শুক্রবার সন্ধ্যার ওয়াংখেড়েতে তাঁর ধারাবাহিকতার অভাবটা আরও এক বার টের পাওয়া গিয়েছে। মাত্র ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক। কাগিসো রাবাডার বলে আউট হন স্মিথ। রাহানের মতো এ দিন ব্যর্থ হয়েছেন গত আইপিএল-এ চর্চার কেন্দ্রে থাকা ভেঙ্কটেশ আইয়ার। ৭ বলে ৩ রান করে সাজ ঘরের দিকে হাঁটা লাগান আইয়ার। তরুণ এই অলরাউন্ডারের উইকেট নিয়েছে ওডেন স্মিথ।

কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার পাল্টা আঘাতের রাস্তায় হাঁটলেও তাঁর ইনিংস দীর্ঘায়িত হয়নি। ১৫ বলে ২৬ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলে রাহুল চাহারের বলে কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন আইয়ার। ওই একই ওভারে কেকেআর-কে হারের ভ্রুকুটির সামনে এগিয়ে দিয়ে মাত্র দুই বলের মাথায় ০ রানে ডাগ আউটে ফেরেন নীতিশ রানা। এই নিয়ে পর পর তিন ম্যাচে ব্যর্থ হলেন মিডল অর্ডারের এই ক্রিকেটার। লো স্কোরিং ম্যাচে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকা নাইট রাইডার্সের ইনিংসের হাল ধরেন ক্রাইসিস ম্যান আন্দ্রে রাসেল। বিগত একাধিক আইপিএল-এ কেকেআর-এর বড় তারকা রাসেলই। চাপের মুখে ধরে খেলার পরিবর্তে পাল্টা মারের পথ বেছে নেন ক্যারিবিয়ান তারকা। মাত্র ৩১ বলে ৭০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। দু'টি চার এবং আটটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

IPL 2022: রাসেল ঝড়ে ক্ষতবিক্ষত পাঞ্জাব, ক্যারিবিয়ান তারকার দানবীয় ইনিংসের সাক্ষী থাকল আইপিএল

রাসেল যখন তাণ্ডবলীলা চালাচ্ছেন তখন নিঃশব্দে উইকেট ধরে রাখার কাজটি ঠিক মতো পারল কেরন স্যাম বিলিংস। রাসেলের ঝড়ের সামনে তাঁকে হাত খুলতে হয়নি বরং দক্ষ ক্রিকেটারের মতো নিজের উইকেচ বাঁচিয়ে সঙ্গ দিয়ে গিয়েছেন রাসেলকে। রাসেলের মতোই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বিলিংস। একটি চার এবং একটি ছয়ের সৌজন্যে ২৩ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি।

এই ম্যাতে টসে জিতে পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাটিং-এ পাঠান কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। উমেশ যাদব-টিম সাউদি'দের দাপটের সামনে পুরো ২০ ওভার খেলতে পারেনি পাঞ্জাব কিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ভানুকা রাজাপক্ষ। ২৫ রান করেন কাগিসো রাবাডা। রাজাপক্ষ ছাড়া কোনও টপ অর্ডার ব্যাটসম্যান এই ম্যাচে পাঞ্জাবের হাল ধরতে পারেননি। কলকাতার হয়ে চারটি উইকেট পেয়েছেন উমেশ যাদব, দু'টি উইকেট নিয়েছেন টিম সাউদি। একটি করে উইকেট শিকার শিভম মাভি, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+