IPL 2021: নারিন নায়ক! দিল্লির বিজয়রথ থামিয়ে প্লে অফে পৌঁছানোর দাবি জোরালো করল কেকেআর

বলের পর ব্যাট হাতেও কামাল সুনীল নারিনের। শারজায় আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। আজকের জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সের ১১টি ম্যাচের পর পয়েন্ট দাঁড়াল ১০। ১১ ম্যাচে ১৬ পয়েন্টেই দাঁড়িয়ে রইল দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে ঋষভ পন্থের দলের এটি তৃতীয় পরাজয়। জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। দুটি করে চার ও ছয় মেরে ২৭ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন নীতীশ রানা। আবেশ খান ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। এদিন ৫০তম আইপিএল উইকেটটিও পেলেন তিনি।

দিল্লির বিজয়রথ থামিয়ে প্লে অফের দাবি জোরালো করল কেকেআর

পজিটিভ ব্যাটিং শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার ও শুভমান গিল। পঞ্চম ওভারের তৃতীয় বলে ললিত যাদবের বলে বোল্ড হন ভেঙ্কটেশ, করেন ১৫ বলে ১৪। কেকেআরের প্রথম উইকেট পড়ে ২৮ রানে। ৫.৫ ওভারে দলের ৪৩ রানের মাথায় রাহুল ত্রিপাঠি আবেশ খানের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। পাওয়ারপ্লে-তে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৪৪। এরপর অবশ্য দিল্লি ক্যাপিটালসের বোলাররা কিছুটা চাপে ফেলতে সক্ষম হয় কেকেআরকে। ৯ ওভারে স্ট্র্যাটেজিক টাইম আউটে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৬২।

একাদশ ওভারের শেষ বলে শুভমান গিলকে ফেরান কাগিসো রাবাডা। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে গি করেন ৩৩ বলে ৩০। পরের ওভারের দ্বিতীয় বলেই রবিচন্দ্রন অশ্বিনের বলে ললিত যাদবের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। ৬৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় কেকেআর। মর্গ্যান টসের সময় জানিয়েছিলেন নিজের ফর্ম নিয়ে চিন্তিত। এদিনও তিনি রান পেলেন না। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ রান করার পর আজ শূন্য রানে আউট হলেন ইংল্যান্ড তথা নাইট অধিনায়ক। অশ্বিন চার ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট পান।

১৪তম ওভারে ললিত যাদব ২০ রান খরচ করে বসেন। এই ওভারের প্রথম বলে নীতীশ রানা ২ রান নেওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি ছক্কা হাঁকান। এরপর শেষ বলে চার মারেন কার্তিক। তবে ১৫তম ওভারে মাত্র ২ রান খরচ করে কার্তিককে ফিরিয়ে দিল্লিকে লড়াইয়ে রাখেন আবেশ খান। প্রথম তিন বলে একটিও রান নিতে পারেননি প্রাক্তন নাইট অধিনায়ক। চতুর্থ বলটিতে আবেশের স্লোয়ারে ঠকে বোল্ড হন, এর আগে বলটি তাঁর ব্যাটে লাগে। ১৪ বলে ১২ করে ফেরেন কার্তিক। ৯৬ রানে পঞ্চম উইকেট পড়ে নাইটদের। শেষ ৫ ওভারে জিততে নাইটদের দরকার ছিল ৩০ রান। ১৬তম ওভারে কাগিসো রাবাডা ২১ রান দিতেই কেকেআরের জয় নিশ্চিত হয়ে যায়। এই ওভারের তৃতীয় ও পঞ্চম বলে ছক্কা ও চতুর্থ বলে চার মারেন সুনীল নারিন। ১০ বলে ২১ রান করে নারিন যখন এনরিখ নরকিয়ার বলে ১৭তম ওভারের পঞ্চম বলে আউট হন কেকেআরের তখন জিততে দরকার ৬ রান। ১৮তম ওভারে টিম সাউদিকে আবেশ খান তিন রানে ফেরালেও দুই বল পরেই জয় পেয়ে যায় কেকেআর।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ঋষভ পন্থ ও স্টিভ স্মিথ দুজনেই ৩৯ রানে আউট হন। শিখর ধাওয়ানের ২৪ ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। কেকেআরের হয়ে সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার ও লকি ফার্গুসন দুটি করে উইকেট দখল করেন। একটি উইকেট নেন টিম সাউদি। দেড়শোর কম রানের পুঁজি নিয়ে আইপিএলে একবারও জেতেনি দিল্লি ক্যাপিটালস। ১৫ এপ্রিল ৮ উইকেটে ১৪৭ রান তুলে রাজস্থান রয়্যালসের কাছে দিল্লি হেরেছিল ৩ উইকেটে। ২৭ এপ্রিল ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১ রানে ম্যাচ হেরেছিল দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+