কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিদায় জানাল কেকেআর, টুইট ঋদ্ধিমানের

কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিদায় জানাল কেকেআর, টুইট ঋদ্ধিমানের

কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারাক্রান্ত বাংলা ও বাঙালি। মন ভাল নেই দেশ তথা বিদেশের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমীদের। প্রত্যেকেই নিজের মতো করে প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছে ক্রীড়া জগতও। প্রিয় ফেলুদা-কে বিদায় জানিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। শেষ শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিদায় জানাল কেকেআর, টুইট ঋদ্ধিমানের

বাংলা সিনেমা, সংস্কৃতি এবং জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রিয় তারকার প্রয়াণে বাঙালির মন তাই কাঁদছে। ব্যথীত কলকাতা তথা বাংলার প্রাণ শাহরুখ খানের কেকেআর। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা। লিখেছে, 'গুড বাই ফেলুদা'। ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিরশান্তি কামনা করেছে শাহরুখ খানের কলকাতা।

কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশে করেছেন বাংলার আরও এক গর্ব ঋদ্ধিমান সাহা। সুদূর অস্ট্রেলিয়া থেকে কিংবদন্তির জন্য শোকপ্রকাশ করেছেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রয়াত অভিনেতার দুটি ছবি পোস্ট করেছেন ঋদ্ধি। ফেলুদার আত্মার শান্তি কামনা করেছেন ভারতীয় ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+