একের পর এক ম্যাচে খারাপ ফল, কোহলি কাকে নিয়ে চিন্তায় দেখুন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। যুবরাজ সিং-এর ফর্ম নিয়ে চিন্তায় ভারত অধিনায়ক। টিম ম্যানেজমেন্টকেই ঠিক করতে হবে, তারা ২০১৯-র বিশ্বকাপে যুবরাজকে চান কিনা, বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক দ্রাবিড়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলছে। কিন্তু একের পর এক ম্যাচে যুবরাজ সিং-এর ব্যর্থতা নিয়ে চিন্তায় ভারত অধিনায়ক।
বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে প্রথম একদিনের ম্যাচ পরিত্যক্ত হয়। সেই সময় ভারতের রান ছিল ৩৯.২ ওভারে ৩ উইকেটে ১৯৯। ওই ম্যাচে সবচেয়ে বেশি করেছিলেন শিখর ধাওয়ান, ৮৭ এবং অজিঙ্ক রাহানে, ৬২।
আবহাওয়ার নিয়ন্ত্রণ তাদের হাতে না থাকলেও, যুবরাজ সিং-এর ফর্ম চিন্তায় রেখেছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।

যুবরাজের সাম্প্রতিক স্কোর দেখলে দেখা যাবে, পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে অর্ধ শতরান করার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩(নট আউট), চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২২ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাত্র ৪ রান।
যুবরাজের অভিজ্ঞতা নিয়ে কোনও বিতর্ক না থাকলেও, ৩৫-এর ওপর বয়স কোথাও একটা প্রশ্ন তুলে দিচ্ছে। এই মুহুর্তে ফিল্ডিং-এও ছাপ রাখতে ব্যর্থ। এমন কি বা-হাতি স্পিনার হিসেবে তাকে ডাকার প্রয়োজন মনে করতে পারছেন না কোহলি।
প্রাক্তন ভারত অধিনায়ক এবং অনূর্দ্ধ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় সম্প্রতি বলেছেন, ভারতের টিম ম্যানেজমেন্টকেই ঠিক করতে হবে, তারা ২০১৯-র বিশ্বকাপে যুবরাজকে চান কিনা। কোহলিকেও সামনের মাসগুলিতে জানাতে হবে যুবরাজকে নিয়ে তিনি কী ভাবছেন।
পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে বাঁ-হাতি ঋষভ পন্থের পারফরমেন্স এই মুহূর্তে খুব ভাল এবং দলে ঢোকার অপেক্ষায়। সেখানে যুবরাজের মতো বয়স্কদের এই রকমের পারফরমেন্স অনেকেই মেনে নিতে পারছেন না। সঙ্গে সুস্থ হওয়া মণীশ পাণ্ডের মতো খেলোয়াড়দেরও একদিনের খেলার জন্য ভুলে গেলে চলবে না। ইংল্যান্ড সিরিজে টপ স্কোরার হয়ে সোনার ব্যাট পাওয়ার পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও তিনি নিজে এবং তার দলের হয়ে অস্তিত্বের জানান দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবীন্দ্র জাদেজার জায়গার সুযোগ পাওয়া কুলদীপ যাদবকেও একদিনের খেলায় স্বল্প সময়ের জন্য ব্যবহার করার চিন্তাভাবনা করতে হবে টিম ম্যানেজমেন্টকে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications