বিরাট আনফলো করলেন সৌরভকে, কোচিং স্টাফ নিয়ে বড় বদলের ভাবনা দিল্লির
সৌরভ-কোহলির বিরাট বিতর্কে যোগ হল নতুন মাত্রা। সমাজ মাধ্যমে মুখ দেখাদেখি বন্ধ করলেন দুই তারকা। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর থেকে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে সৌরভ এবং বিরাট কোহলির মধ্যে। ম্যাচ শেষে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় টুকুও করেননি।
ম্যাচের পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সৌরভ গঙ্গোপাধ্যাযকে ইনস্টাগ্রামে আনফলো করলেন বিরাট কোহলি। এমনটাই খবর উঠে আসছে বিভিন্ন ক্রিকেট প্রতিবেদনের মধ্যে থেকে। ভারতীয় ক্রিকেটে সৌরভ বনাম বিরাট কোহলির মধ্যে ঠান্ডা লড়াই নতুন কোন বিষয় নয়। এই আবহে নতুন মাত্রা যোগ করল বিরাট কোহলি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করে দিলেন।

As per https://t.co/JlMcJsNE2F, Kohli used to follow 276 accounts on Instagram, including Sourav Ganguly. pic.twitter.com/debeOz9OfO
— Akash Kharade (@cricaakash) April 16, 2023
বিষয়টি যে সহজে থেমে যাওয়ার নয় তার আভাস পাওয়া গেল ২৪ ঘন্টা পরে সমাজ মাধ্যমে বিরাটের এই কর্মকান্ডে। বর্তমান যুগে সোশ্যাল সাইটের মধ্যে অন্যতম জনপ্রিয় ইনস্টাগ্রাম। এতদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফলো করতেন বিরাট কোহলি। কিন্তু রবিবার সন্ধ্যের পর থেকেই বিরাটের ফল লিস্টে দেখা যাচ্ছে না দাদাকে। দুই দুইয়ে চার করতে বেশিক্ষণ সময় লাগছে না।














Click it and Unblock the Notifications