'ম্যাচ ফিক্স করেছে বোর্ড,জেলে থাকুক কোহলি', এমন মন্তব্য কোন বলিউড অভিনেতার
ভারতের হারে ভেঙে পড়েছেন বিভিন্ন ভারতীয় ফ্যানরা। কিন্তু বলিউডি অভিনেতা ও সমালোচক কেআরকে একেবারে খড়্গহস্ত। তাঁর দাবি ম্যাচ ফিক্স করেছে বিসিসিআই। বিরাটের জেল হওয়া উচিত। ভাইরাল হল টুইট।
আপনি ভারতীয় দলের অন্ধ সমর্থক । চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হারে ভীষণ ভেঙে পড়েছেন। আর কী করছেন টিম ইন্ডিয়ার কুশপুতুল দাহ করেছেন। বড়জোর নিজের টিভিটা ভেঙে ফেলেছেন। কিন্তু একবারও কী ভেবেছেন বিরাট কোহলির কারাদন্ড হওয়া উচিত। নিশ্চয় ভাবেন নি।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন অভিনেতা ও সমালোচক কামাল রশিদ খান। এমনিতেই কেআরকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিতর্ক উস্কে দিয়ে শিরোনামে থাকেন। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ফের সরব তিনি। টুইটে লিখেছেন ১৩০ কোটি জনতার আবেগ নিয়ে খেলা করেছেন কোহলি। পাকিস্তানের কাছে সম্মান বিক্রি করেছেন। তাই কোহলির জেল হওয়া উচিত। কেআরকে এই টুইট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এখানেই শেষ নয়, বিসিসিআইয়ের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি বিসিসিআই কোনওভাবেই অধিনায়ককে সরাবে না। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ তারাই ফিক্স করেছিলেন। আর বিরাট ও তাঁর ছেলেরা কর্মচারী হিসেবে তাদের নির্দেশ পালন করেছে। দেখুন কী মারাত্মক সেই টুইট।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">BCCI can't remove Kohli from captaincy coz <a href="https://twitter.com/hashtag/BCCIPvtLtd?src=hash">#BCCIPvtLtd</a> did fix the <a href="https://twitter.com/hashtag/ChampionsTrophyFinal? src=hash">#ChampionsTrophyFinal</a> n employees did everything as per instruction.</p>— KRK (@kamaalrkhan) <a href="https://twitter.com/kamaalrkhan/status/876670462188675072">June 19, 2017</a></blockquote><scriptasyncsrc="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications