কতটা বড়লোক বিরাট কোহলি, জানলে মাথা চক্কর খেতে পারে,গোপন তথ্য ফাঁস করল ফোর্বস

কোহলির নতুন মাইলস্টোন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের সঙ্গে এক সারিতে ভারত অধিনায়ক ঠিক কীভাবে?

কাঁপাচ্ছেন বিরাট কোহলি। ফোর্বসের ধনীতম খেলোয়াড়দের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন ভারতীয় অধিনায়ক। বার্ষিক ২,২০,০০,০০০ ডলার রোজগার করে তালিকার ৮৯ তম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক। ক্রিকেটার হিসেবে নিজেকে যেমন খুব দ্রুত পরিণত করলেন, তেমনি রোজগারকেও এগিয়ে নিয়ে গেছেন রকেটের গতিতে। আর তারই ফলস্বরূপ ফোর্বস ম্যাগাজিনের ধনীতম প্লেয়ারদের তালিকায় জায়গা পেলেন।

২৮ বছরের বিরাটের ক্রিকেট খেলে রোজগার ৩০ লক্ষ ডলার। তাহলে বাকিটা কোথা থেকে আসে থেকে ভাবতে বসছেন। বাকি ১, ৯০,০০,০০০ ডলার পুরোটাই আসে এনডর্সমেন্ট থেকে। জাতীয় দলের অধিনায়ক হিসেবে কোহলি ১০লক্ষ ডলার বেতন পান। আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে বেতন পান ২৩লক্ষ ডলার। এই মুহূর্তে ভারতীয় বাজারে বিপণনের অন্যতম সেরা মুখ কোহলি, তাই সেখান থেকে বড় অঙ্কের অর্থ তুলে নিতে তার কোনও অসুবিধা হচ্ছে না।

কতটা বড়লোক বিরাট কোহলি, জানলে মাথা চক্কর খেতে পারে,গোপন তথ্য ফাঁস করল ফোর্বস

এদিকে ফোর্বসের পক্ষ থেকে বলা হয়েছে কোহলি যেভাবে গত কয়েক বছরে নিজেকে মেলে ধরেছেন তাতে তাঁকে ভারতীয় ক্রিকেটের আইকন বলা যায়। একইসঙ্গে সচিনের সঙ্গেও তাঁকে তুলনা করা হয়েছে ফোর্বসের পক্ষ থেকে।

ধনীতম খেলোয়াড়দের এই তালিকার এক নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । যাঁর বার্ষিক রোজগার ৯,৩০,০০,০০০ ডলার। দু'নম্বরে রয়েছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসির জায়গা হয়েছে তিন নম্বরে। চারে রয়েছেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার। মহিলা অ্যাথলিটদের মধ্যে তালিকায় একমাত্র জায়গা পেয়েছেন সেরেনা উইলিয়ামস। রয়েছেন ৫১ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+