কোহলির মাথায় ছিল না আইপিএলে ৭ হাজার রানের কথা! কেন বিশেষ মুহূর্ত বলছেন বিরাট?

আইপিএলে ২০১৯ সালের পর এই প্রথম নিজের শহর দিল্লিতে খেললেন বিরাট কোহলি। আগে নাম ছিল ফিরোজ শাহ কোটলা। এখন দিল্লির স্টেডিয়ামটির নামকরণ হয়েছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নামে। স্টেডিয়ামে রয়েছে বিরাট কোহলি প্যাভিলিয়ন।

দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ডে লাগাতার চলছে আরসিবি ও বিরাটের নামে জয়ধ্বনি। বলার অপেক্ষা নেই সেটা লোকাল বয় বিরাটের জন্য। এখনও অবধি বিরাটের মধ্যে কোনও আগ্রাসন লক্ষ্য করা যায়নি। তারই মধ্যে গড়লেন একাধিক নজির।

বিরাট কোহলি

বিরাট কোহলি প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৭ হাজার রান পূর্ণ করলেন। ২৩৩তম ম্যাচে ২২৫তম ইনিংসে ৩৩ বার অপরাজিত থেকে বিরাটের রান এখন ৭০৪৩। পাঁচটি শতরান ও পঞ্চাশটি অর্ধশতরান। চলতি আইপিএলে ষষ্ঠ অর্ধশতরান হাঁকানোর পর দিল্লির ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রানও করলেন।

ডেভিড ওয়ার্নারের পর আইপিএলে দ্বিতীয় তথা প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে ৫০তম হাফ সেঞ্চুরিও করলেন বিরাট। চলতি আইপিএলে ১০ ম্যাচে ১০ ইনিংসে বিরাটের রান ৪১৯। তিনি আপাতত রয়েছেন চার নম্বরে। ফাফ দু প্লেসি (৫১১), ডেভন কনওয়ে (৪৫৮) ও যশস্বী জয়সওয়াল (৪৪২)-এর পরেই।

বিরাট আরসিবি

নিজের শহরে, নিজের মাঠে আইপিএলে ৭ হাজার রান করা প্রসঙ্গে কোহলি বলেন, সব সময়ই আমি দলের জন্য কিছু না কিছু করতে চাই। সেই যাত্রাপথে এটা আরেকটা মাইলস্টোন। কত রান দরকার তা মাথায় ছিল না। এদিন বিরাট খেলা শুরুর আগে ছোটবেলার কোচ রাজকুমার শর্মার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অনেকক্ষণ কথাও বলেন।

বিরাট স্টার স্পোর্টসে এ প্রসঙ্গে বলেন, এটা আমার কাছে বিশেষ মুহূর্ত। অনুষ্কা-সহ আমার পরিবারের অনেকেই রয়েছেন। আমার কোচ রয়েছেন। আমার নামে প্যাভিলিয়নের নামকরণ হওয়ায় আমি সম্মানিত। এখান থেকেই আমার খেলার সফর শুরু, দিল্লির হয়ে খেলা এখান থেকেই। যা কিছু হয়েছে তা যে ঘটবে কখনও ভাবিনি, সকলকে কৃতজ্ঞতা।

বিরাট ফাফ

কোহলির কথায়, মাথা নীচু রেখে নিজের কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। আমি প্রথম দিন থেকে বলেছি অনুষ্কাকে পাওয়া আমার কাছে স্পেশ্যাল। তাঁর সঙ্গে অনেক কিছু নিয়ে কথা হয়। এখন আমাদের কন্যাও রয়েছে। সব কিছু স্বাভাবিক। ক্রিকেট আমাদের জীবনের অঙ্গ, তবে পরিবারই আসল। পরিবারের লোকেরা মাঠে এসেছেন, এটা স্পেশ্যাল।

মহীপাল লোমরর এদিন প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি পেলেন। কোহলি বলেন, লোমরর অবিশ্বাস্য খেলেছেন। আমি ও ফাফ আলোচনা করছিবাম ১৬০ ভালো স্কোর। মহীপাল নেমে ম্যাচের রং বদলে দেন। তাতে মোমেন্টাম আমাদের দিকে চলে আসে। যতটা বেশি সময় ক্রিজে থাকা আমার লক্ষ্য ছিল। দীনেশ কার্তিকও ভালো খেলেছেন।

বিরাট পন্টিং

বিরাট আরও বলেন, যেভাবে সতীর্থরা নিজেদের দায়িত্ব পালন করছেন তা আমার ও ফাফের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। বিশেষ করে টুর্নামেন্টের এই সময়টায়। যা আমাদের দলের কাছেও ভালো লক্ষণ। সবমিলিয়ে বিরাটকে আজ অন্য মেজাজে পাওয়া যাচ্ছে। ক্যামেরার ফোকাস থাকবে ম্যাচের শেষে কোহলি ও সৌরভের করমর্দন আজ হয় কিনা সেদিকেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+